গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উদ্যাপন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
টঙ্গীতে শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উদ্যাপন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংগঠনিক ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টঙ্গীর শুচি পাঠচক্র ও পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করে উন্মুক্ত থিয়েটার এবং শুচি পাঠচক্র ও পাঠাগার। যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা শেকানুল ইসলাম শাহীর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা অভিনয়শিল্পী শাহজাহান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও কথামালা উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সংগঠনটির সাবেক সভাপতি আবৃত্তি ও অভিনয়শিল্পী মোস্তফা কামাল বাদল, নিজামউদ্দিন, আবৃত্তি ও অভিনয়শিল্পী মোকসেদ মিলন, বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, শুচি পাঠচক্র ও পাঠাগারের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কবি আতিক শাহরিয়ার, টঙ্গী সরকারি কলেজের সাংস্কৃতিক শিক্ষক আজিজ টিপু, সুজন (সুশাসনের জন্য নাগরিক) গাজীপুর মহানগরের সভাপতি মনিরুল ইসলাম রাজিব, অভিনয়শিল্পী তামান্না ইসলাম এবং আবৃত্তিশিল্পী মেহজাবীন মিতালী ও সিফাত বন্যা।

এ ছাড়া বক্তব্য ও শুভেচ্ছা জানান নাট্যকর্মী হাবিবুর রহমান, আতিক মুসাফির, মনজিল হাসান, মারুফ মারফি, কবি ফুয়াদ সরকার, শিক্ষক ও কবি আলাল সরকার, টুটুল বাঙালীসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বক্তারা শেকানুল ইসলাম শাহীর দীর্ঘ সাংস্কৃতিক জীবন, অভিনয়, নাট্যচর্চা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তাঁর আরো অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন সংকটের অভিযোগ, মেহেরপুরে বিএনপি নেতার মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬

হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন সংকটের অভিযোগ, মেহেরপুরে বিএনপি নেতার মৃত্যু

এস এ খান শিল্টু: মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দীর্ঘদিন ধরে ক্য...

পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যা, প্রতিবেশী আটক
২৭ নভেম্বর ২০২৬

পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যা, প্রতিবেশী আটক

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে চোখে রড ঢুকিয়ে অমৃ...

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
২৭ নভেম্বর ২০২৬

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।শুক্...

জিয়াউলের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ক্ষোভ-বিক্ষোভ
২৭ নভেম্বর ২০২৬

জিয়াউলের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ক্ষোভ-বিক্ষোভ

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে