গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মেনু

জিয়াউলের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ক্ষোভ-বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮ এএম ২০২৬
জিয়াউলের বাড়িতে ‘খুনির বাড়ি’ ব্যানার, ক্ষোভ-বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশাল নগরীর বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার টাঙিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির সামনে ব্যানার ও পোস্টার লাগিয়ে তাঁর বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগের বিচার দাবি করেন তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ফিরোজা বেগম জানান, তাঁর দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাঁদের নিখোঁজ করা হলো - এসব প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের ছবি হাতে নিয়ে তাঁদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা।

কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে জিয়াউল আহসানের হাতে নিহত ও গুমের শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙানো হয়।

ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তাঁরা। বরিশালের ছাত্র-জনতার দাবি, ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিযুক্ত জিয়াউল আহসানের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

মামলার অভিযোগ ও বিচার
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন সংকটের অভিযোগ, মেহেরপুরে বিএনপি নেতার মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬

হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন সংকটের অভিযোগ, মেহেরপুরে বিএনপি নেতার মৃত্যু

এস এ খান শিল্টু: মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দীর্ঘদিন ধরে ক্য...

টঙ্গীতে শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উদ্যাপন
২৭ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শেকানুল ইসলাম শাহীর ৬০তম জন্মবার্ষিকী উদ্যাপন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও সাংগঠনিক ব্যক্তিত্ব শেকান...

পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যা, প্রতিবেশী আটক
২৭ নভেম্বর ২০২৬

পূর্বশত্রুতার জেরে স্বর্ণকারকে হত্যা, প্রতিবেশী আটক

শেখ রাসেল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে চোখে রড ঢুকিয়ে অমৃ...

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, আহত দুই শ্রমিক
২৭ নভেম্বর ২০২৬

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, আহত দুই শ্রমিক

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।শুক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে