গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, বরিশাল

জেলা প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে এই অবরোধ করা হয়। বর্তমানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাটের ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রী ও চালকরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, ভোর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তারা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে ভোরে অবরোধের সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে
২৯ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে...

টিকটকের পরিচয় থেকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশীয় তরুণী
২৯ নভেম্বর ২০২৬

টিকটকের পরিচয় থেকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশীয় তরুণী

মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়, এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে যোগাযোগ এবং সেখান থেকে প্রে...

বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক
২৮ নভেম্বর ২০২৬

বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্...

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন
২৮ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন

মোঃ বিপ্লব মিয়া, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায়  রয়েছেন মোঃ আনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে