গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫০ এএম ২০২৬
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে
ছবি

ছবি সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে রাতভর হিমেল বাতাস আর ভোরের ঘন কুয়াশায় বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এর মধ্যে রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে ১১ ডিগ্রিতে। তাপমাত্রার এই আকস্মিক পতনে ভোর ও রাতে বেড়েছে কনকনে ঠাণ্ডার অনুভূতি।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গার সংকুলান হচ্ছে না। ফলে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান করতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি দেখা দেয়। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

তাপমাত্রা আরো কমার আশঙ্কায় শীত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে শীতের তীব্রতা বাড়লে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন নিম্ন আয়ের মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু ও বয়স্কদের ভোগান্তি বাড়ার আশঙ্কাও রয়েছে।

এসি/আপ্র/২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ
২৯ নভেম্বর ২০২৬

আ’লীগ নেতাকর্মীদের অবরোধে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে...

টিকটকের পরিচয় থেকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশীয় তরুণী
২৯ নভেম্বর ২০২৬

টিকটকের পরিচয় থেকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশীয় তরুণী

মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়, এরপর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে যোগাযোগ এবং সেখান থেকে প্রে...

বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক
২৮ নভেম্বর ২০২৬

বিদ্যালয়ের মার্কেটে শিক্ষিকা ও মেয়ের নামে দুটি দোকান, দখল নিয়ে বিতর্ক

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্...

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন
২৮ নভেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আট মাস ধরে শয্যাশায়ী আমজাদ, সহযোগিতা প্রয়োজন

মোঃ বিপ্লব মিয়া, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায়  রয়েছেন মোঃ আনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে