গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে ২০ বছর বসবাসের পর তিন বাংলাদেশি গ্রেফতারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২২ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৭ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে ২০ বছর বসবাসের পর তিন বাংলাদেশি গ্রেফতারের দাবি
ছবি

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বড়ফিঙ্গা এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের দাবি করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) নিমতা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিমতা থানার বড়ফিঙ্গা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তিন বাংলাদেশি নাগরিক বসবাস করছেন—এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন লিয়াকত আলি মোল্লা (৬০), তার স্ত্রী নার্গিস বিবি (৫০) এবং ছেলে হুমায়ূন কবীর মোল্লা। তাদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার নচুনিয়া গ্রামে বলে দাবি করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্রও পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে ভারতে প্রবেশ করেন। এরপর বড়ফিঙ্গা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

পুলিশের দাবি, ভারতে বসবাসের জন্য তাদের কাছে কোনো বৈধ নথিপত্র ছিল না। কীভাবে তারা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে সেখানে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এসি/আপ্র/২৯/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!
২৯ নভেম্বর ২০২৬

ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীতে ইরানের হামলা!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর আক্রমণে ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট...

মালয়েশিয়ার রাজনৈতিক সংকটে স্থগিত আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর
২৯ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার রাজনৈতিক সংকটে স্থগিত আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর

মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদে...

কলকাতার ১৬ সড়কের নাম বদলের উদ্যোগ বিজেপির
২৮ নভেম্বর ২০২৬

কলকাতার ১৬ সড়কের নাম বদলের উদ্যোগ বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক ও মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের উদ...

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে