গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -ফাইল ছবি

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এ সরকারে পালাক্রমে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাব অনুযায়ী, প্রথম দফায় আইজেনকোট প্রধানমন্ত্রী থাকবেন এবং দ্বিতীয় দফায় নেতৃত্ব দেবেন নেতানিয়াহু।

একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে জোট সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছেন সাবেক সেনাপ্রধান আইজেনকোট। সম্ভাব্য জোটসঙ্গীদের সমর্থন পাওয়ায় তাঁর সরকার গঠনের পথও ক্রমেই সুগম হচ্ছে। এতে রাজনৈতিকভাবে আরো চাপে পড়েছেন দীর্ঘ সময় ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহু কিংবা আইজেনকোট- কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এরপর নতুন সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। এ জন্য তাঁকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময় আরো ১৪ দিন বাড়ানো যেতে পারে।

চলতি সপ্তাহে বামপন্থি দল ‘দ্য ডেমোক্র্যাটস’ এবং ডানপন্থি দল ‘ইসরায়েল বেইতেনু’র সঙ্গে জোট গড়েছেন আইজেনকোট। এসব দলের সমর্থন তাঁকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরো কাছাকাছি নিয়ে যেতে পারে।

নিজের প্রস্তাবের পক্ষে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েল সরকারের নেতৃত্ব তাঁরই দেওয়া উচিত। তবে দেশটি বড় ধরনের অস্তিত্বের সংকটের মুখে রয়েছে। এই বিপদ মোকাবিলায় অক্ষম সরকার গঠনের আশঙ্কা দেখা দেওয়ায় নেতৃত্বের প্রশ্নে ব্যক্তিগত অবস্থান পেছনে রেখে এগিয়ে আসা তাঁর দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহ ধরে তাঁর দল ইয়াশারের আলোচকেরা নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে বাস্তবসম্মত, আন্তরিক ও দ্রুত আলোচনার চেষ্টা করেছেন। কিন্তু লিকুদ পার্টি সেই আলোচনা এড়িয়ে গেছে এবং কোনো সাড়া দেয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইজেনকোটের জোট গঠনের উদ্যোগ এবং সম্ভাব্য শরিকদের সমর্থন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে সরকার গঠনের চূড়ান্ত সমীকরণ এখনো নির্ভর করছে সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার ওপর।
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশট...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
২৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বা...

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান
২৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদে ‘মক্কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে