গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৮ এএম ২০২৬
যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
ছবি

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে -ফাইল ছবি

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের অবস্থান ও আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে।

রোববার (২৯ নভেম্বর) বার্তাসংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে শাহরাম ইরানি বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা আগে যেমন ছিল, সেটি ঠিক সেই অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এ জন্য প্রয়োজন আঞ্চলিক বাস্তবতা মেনে নেওয়া এবং যেসব পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করে, সেগুলো পরিহার করা।’

এ সময় আরব দেশগুলোর প্রতিও নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। দেশগুলোকে বুঝতে হবে, তারা কার পক্ষে অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন ইরানের নৌবাহিনীর এই কমান্ডার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। যুদ্ধ শুরুর পরপরই প্রণালিটি বন্ধ করে দেয় তেহরান। এরপর থেকে ইরান বলে আসছে, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এটি খুলে দেওয়া হবে না।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে- দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ প্রত্যাহার। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
এদিকে, গত ১০ দিনে হরমুজ প্রণালিতে প্রায় ৫০টি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা
সানা/আপ্র/২৯/১১/২০২৭

 

 

সংশ্লিষ্ট খবর

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
২৯ নভেম্বর ২০২৬

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
২৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বা...

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান
২৯ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সেনা পাঠানোর কথা জানালো পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদে ‘মক্কা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে