ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন। তাঁদের সবার বাড়ি বিহারের নালন্দা জেলায়।
রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রামগড়ের সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তাসংস্থা পিটিআইকে জানান, গাড়িটিতে তিনজন নারীসহ ১৩ জন ছিলেন। পথে সামনের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। নিহতদের সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, দুর্ঘটনার পর রাত আড়াইটার দিকে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গুরুতর আহত অপর ব্যক্তিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি
সানা/আপ্র/২৯/১১/২০২৭