গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
প্রবাসীদের দিয়ে সাময়িক স্বস্তি মিলবে, স্থায়ী সমাধান নয়: এমেলি
ছবি

ছবি সংগৃহীত

প্রবাসী ফুটবলারদের ওপর নির্ভর করে বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমেলি। ঘরোয়া ফুটবলের অবকাঠামো, বয়সভিত্তিক দল এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন ছাড়া কেবল বিদেশে বেড়ে ওঠা ফুটবলার দিয়ে সাময়িক সাফল্য এলেও তা টেকসই হবে না বলে সতর্ক করেছেন দেশের অন্যতম সেরা এই সাবেক স্ট্রাইকার। 

 

সম্প্রতি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর প্রবাসী ফুটবলার নির্ভরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশি ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গড়া দলটিও ২০০৩ সালের পর আর সাফের শিরোপা খরা কাটাতে পারেনি। এমন প্রেক্ষাপটে দেশের ফুটবলের মূল সংকটের জায়গাগুলো তুলে ধরেছেন এমেলি। 

 

তিনি মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা ফুটবলাররা জাতীয় দলকে তাৎক্ষণিক শক্তি জোগালেও দেশের ভেতরে মানসম্মত খেলোয়াড় তৈরির পাইপলাইন সচল না হলে স্থানীয় ও প্রবাসী ফুটবলারদের মধ্যকার মানের ব্যবধান থেকেই যাবে। এমেলির বলেন, ‘প্রবাসী ফুটবলাররা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তাদের পাশাপাশি আমাদের স্থানীয় ফুটবলেরও বড় ধরনের উন্নতি হতে হবে।’ দেশের পেশাদার ক্লাবগুলোর অপেশাদার আচরণ ও বয়সভিত্তিক দল না থাকার বিষয়টিকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। 

 

বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ লিগের ক্লাবগুলো নিজেদের অধীনে বয়সভিত্তিক দল পরিচালনা করে খেলোয়াড় তৈরি করলেও বাংলাদেশে সেই সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি। ক্ষোভ প্রকাশ করে এমেলি বলেন, ‘আমাদের তৃণমূল ফুটবলের অবস্থা খুবই করুণ। পাইওনিয়ার লিগ হচ্ছে না, স্কুল ফুটবল ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রিমিয়ার লিগের মতো এত দুর্বল লিগ আর কোথাও আছে কি না, আমার জানা নেই।’

 


শুধু জাতীয় দলকে কেন্দ্র করে বড় টুর্নামেন্টের আগে তোড়জোড় না করে বাফুফেকে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) ফুটবল কাঠামোর প্রতিটি স্তরে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মাঝেমধ্যে জাতীয় দল ভালো খেললেও মানসম্মত খেলোয়াড়ের অভাবে সেই ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হচ্ছে না বলে মনে করেন এমেলি। 

 

পাশাপাশি বাফুফে পরিচালিত ও বেসরকারি ফুটবল একাডেমিগুলোর কোচিংয়ের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

 

এমেলি বলেন, ‘এই একাডেমিগুলোতে কারা কোচিং করাচ্ছেন? তাদের মান কেমন? শিশুরা যেখান থেকে খেলাটা শিখবে, সেই জায়গাটা শুরু থেকেই সঠিক হতে হবে।’ 

 

গত এক দশকেরও বেশি সময় ধরে পাইপলাইন শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে এমেলি বলেন, ক্লাবগুলোকে প্রকৃত অর্থে পেশাদার হতে হবে এবং স্কুল ও তৃণমূল ফুটবলকে ঢেলে সাজাতে হবে। তা না হলে বিদেশ থেকে খেলোয়াড় এনে দেশের ফুটবলের স্থায়ী সমাধান কখনোই মিলবে না।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন
২৯ নভেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন

টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানড...

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্ল...

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
২৯ নভেম্বর ২০২৬

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পর...

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
২৯ নভেম্বর ২০২৬

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে