গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

মুখভর্তি ছোট ছোট দানা থেকে মুক্তির উপায়

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪০ এএম ২০২৬
মুখভর্তি ছোট ছোট দানা থেকে মুক্তির উপায়
ছবি

ছবি সংগৃহীত

অনেকেরই মুখে ছোট ছোট বাম্পস বা দানা দেখা দেয়, বিশেষ করে কপালে। কখনো এগুলো ত্বকের রঙের সঙ্গে মিশে থাকে, কখনো আবার সাদা ফুসকুড়ির মতো মনে হয়। এর ফলে কপালের ত্বক বেশ খসখসে হয়ে পড়ে। এই সমস্যার পেছনে নানা কারণ থাকতে পারে। তবে সাধারণত ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত তেল বা সিবাম জমা হওয়া, চুলের প্রসাধনীর সংস্পর্শ কিংবা ত্বকের অ্যালার্জিজনিত জ্বালাপোড়া থেকে এই সমস্যা তৈরি হতে পারে। সঠিক স্কিনকেয়ার রুটিন মেনে চললে এই সমস্যার নিয়ন্ত্রণ সম্ভব। তা হলো-

দিনে দুইবার মুখ পরিষ্কার করা: কপালে বা মুখে ছোট ছোট দানা দেখা দিলে ত্বক পরিষ্কার রাখার বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। দিনে দুইবার মুখ ধুয়ে নিতে হবে। জেন্টল এবং নন-কমেডোজেনিক ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের অতিরিক্ত তেল, ঘাম, ধুলোবালি ও সানস্ক্রিনের অবশিষ্টাংশ দূর হবে। ব্যায়াম করার পর বা অতিরিক্ত ঘেমে গেলে অবশ্যই মুখ ধুয়ে নিতে হবে। তবে ত্বকের দানা দূর করার জন্য জোরে জোরে স্ক্রাব করা বা শক্ত ব্রাশ দিয়ে মুখ ঘষার মতো ভুল করবেন না। এতে ত্বকে জ্বালাপোড়া ও প্রদাহ বেড়ে যেতে পারে।

স্কিনকেয়ারে স্যালিসিলিক অ্যাসিড: স্যালিসিলিক অ্যাসিড হলো এক ধরনের বিটা হাইড্রক্সি অ্যাসিড। এটি ত্বকের লোমকূপের গভীরে ঢুকে জমে থাকা মৃত কোষ ও অতিরিক্ত তেল পরিষ্কার করে। নিয়মিত ব্যবহারে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ছোট ছোট বাম্পসের সমস্যা দ্রুত কমে আসে। তবে শুরুতে কম ঘনত্বের পণ্য ব্যবহার করা ভালো। আর একসঙ্গে একাধিক অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহার করা উচিত নয়। এই অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহারে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে বা জ্বালাপোড়া হতে পারে। এমন হলে এই অ্যাসিডযুক্ত পণ্যের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখুন।

হালকা ময়েশ্চারাইজার বেছে নেওয়া: অনেকে ত্বক তৈলাক্ত হলে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ রাখেন। এটি সঠিক কাজ নয়। ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর অটুট রাখতে আর্দ্রতার প্রয়োজন রয়েছে। আর্দ্রতা হারালে ত্বক আরও বেশি তেল নিঃসরণ করে। ফলে ত্বকে বাম্পস বেড়ে যায়। তাই মুখে হালকা, সুগন্ধিবিহীন এবং নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন। গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত পণ্য এক্ষেত্রে সবচেয়ে উপকারী।

চুলের প্রসাধনী ব্যবহারে সতর্কতা: চুলে তেল, লিভ-ইন কন্ডিশনার, হেয়ার সিরাম বা স্টাইলিং জেল ব্যবহারের সময় তা আমাদের কপালে লেগে যায়। বারবার কপালের ত্বকে এসব লাগলে লোমকূপ বন্ধ হয়ে বাম্পস তৈরি হতে পারে। তাই চুল যেন মুখ ও কপালে এসে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকুন। এ ছাড়া, শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর চুলের গোড়া এবং কপালের কিনারা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিন। পাশাপাশি ত্বকের সংক্রমণ এড়াতে নিয়মিত বালিশের কভারও পরিবর্তন করুন।

ভারী মেকআপ ও তেলযুক্ত প্রসাধনী এড়িয়ে চলা: ঘন ফাউন্ডেশন, প্রাইমার এবং অতিরিক্ত তেলযুক্ত প্রসাধনী ত্বকের লোমকূপের মুখ বন্ধ করে দেয়। তাই প্রসাধনী কেনার সময় ‘অয়েল-ফ্রি’ বা ‘নন-কমেডোজেনিক’ লেখা দেখে কিনুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মেকআপ পুরোপুরি তুলে ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে ত্বক পরিষ্কার করে নেবেন।

সূত্র: অনলাইন

কেএমএএ/আপ্র/২৯.১১.২৬

সংশ্লিষ্ট খবর

দেশে এইচআইভি বেড়েছে ২২ শতাংশ, নতুন শনাক্ত ২৩০৫
২৯ নভেম্বর ২০২৬

দেশে এইচআইভি বেড়েছে ২২ শতাংশ, নতুন শনাক্ত ২৩০৫

দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এই...

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা
২৮ নভেম্বর ২০২৬

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা

দেশের ৬৪ জেলায় আগামী এক বছরের মধ্যে ডায়ালাইসিস সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পর...

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ৯৪৯
২৮ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ৯৪৯

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজন...

হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে