গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫২ এএম ২০২৬
ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে বিধ্বস্ত করে ব্রেন্টফোর্ডের স্মরণীয় জয়
ছবি

ছবি সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃস্বপ্নের প্রহর কিছুতেই কাটছে না। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটিকে তাদের মাঠেই বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রেন্টফোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে সফরকারীরা। 

১৯৩৭ সালের পর এই প্রথম যেকোনো প্রতিযোগিতায় এই মাঠে ইউনাইটেডকে হারাতে পারল ব্রেন্টফোর্ড। মাঝে এখানে আট ম্যাচের সবকটিই তারা হেরেছিল। এটিই আসলে বলে দিচ্ছে, ইউনাইটেডের সময় কতটা খারাপ যাচ্ছে। 

লিগে টানা তিন ম্যাচে চারটি করে গোল হজম করল দলটি। ১৯৬১ সালের পর প্রথমবার এমন তেতো অভিজ্ঞতা হলো তাদের। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ ড্রয়ের পর, গত রাউন্ডে লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরেছিল তারা।


আবার একই ব্যবধানে হারের পর লিগে টানা ১০ ম্যাচ জয়হীন রইল ইউনাইটেড, লিগে সবশেষ দলটি জিতেছিল গত ৩০ অগাস্ট, ইপ্সউইচ টাউনের বিপক্ষে। এবারের লিগে এখন পর্যন্ত তাদের জয় ওই একটিই। ১২ ম্যাচে ষষ্ঠ হারের পর, ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ইউনাইটেড, তলানি থেকে মাত্র ১ পয়েন্ট দূরে। 

 

রোববার ক্রিস্টাল প্যালেস যদি হাল সিটিকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চলে যাবে ইউনাইটেড। টানা ব্যর্থতায় আগের কোচ মাইকেল ক্যারিককে ছাঁটাই করে সম্প্রতি মাউরিসিও পচেত্তিনোকে দায়িত্ব দেয় ক্লাবটি। 

এই আর্জেন্টাইন কোচের হাত ধরে তিন ম্যাচ খেলে এখনও জয়হীন তারা; লিভারপুলের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্তিংয়ের মাঠে ২-২ ড্র করেছিল দলটি। ব্রেন্টফোর্ডের স্মরণীয় এই জয়ের নায়ক ক্যালাম উইলসন। ম্যাচের ৩২ মিনিটের মধ্যেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি।


৮২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশা কার্যত শেষ করে দেন ক্রিস্তোফের আয়ের। আর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন কেভিন শ্যাডে। ম্যাচে যদিও আক্রমণে আধিপত্য ছিল ইউনাইটেডের। 

৫৯ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ২৫টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে তারা। ব্রেন্টফোর্ড ১২ শটের চারটি লক্ষ্যে রেখেই বাজিমাত করে। দুর্ভাগ্যও বাধ সাধে ইউনাইটেডের। প্রায় ২৫ গজ দূর থেকে ইউরি টিলেমান্সের দুর্দান্ত এক শট ক্রসবারে লাগে। 

 

হ্যারি ম্যাগুইয়ারের একটি হেড গোললাইন থেকে ক্লিয়ার করে দেওয়া হয়। এই জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ব্রেন্টফোর্ড। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন
২৯ নভেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন

টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানড...

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্ল...

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
২৯ নভেম্বর ২০২৬

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পর...

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
২৯ নভেম্বর ২০২৬

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে