গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০২ এএম ২০২৬
যান্ত্রিক ত্রুটিতে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল, নিরাপদে নামানো হলো যাত্রীদের
ছবি

ছবি সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ সময় উড়োজাহাজে ধোঁয়া দেখা দিলেও আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংস্থাটি। পরে উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগে এ ঘটনা ঘটে। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড্ডয়নের প্রস্তুতির সময় ককপিটের যন্ত্রে নির্দেশনার অসংগতি ধরা পড়ে। যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দেওয়ায় পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিল করেন।

সংস্থাটি জানায়, উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়া তৈরি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, অবতরণ-ব্যবস্থা কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

ফ্লাইটটির সব যাত্রী বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে রয়েছেন। তাঁদের নিয়ে কিছুক্ষণের মধ্যে সংস্থাটির অন্য একটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: ইউএস-বাংলা এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তি।

সানা/কেএমএএ/আপ্র/২৯/১১/২০২৭

সংশ্লিষ্ট খবর

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬

তিন বছর পর ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ

দীর্ঘ তিন বছরের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছ...

এক কোটি কর্মসংস্থানে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ অর্থমন্ত্রীর
২৯ নভেম্বর ২০২৬

এক কোটি কর্মসংস্থানে সরকারি-বেসরকারি সমন্বয়ের তাগিদ অর্থমন্ত্রীর

এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ নভেম্বর ২০২৬

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহ...

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২১৪২ ভাড়ার ফ্ল্যাট
২৯ নভেম্বর ২০২৬

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২১৪২ ভাড়ার ফ্ল্যাট

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে