গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
‘দঙ্গল’ আমার জীবন বদলে দিয়েছে : ফাতিমা
ছবি

ছবি সংগৃহীত

বলিউডে পা রাখার পর এক দশক পূর্ণ হতে যাচ্ছে অভিনেত্রী ফাতিমা সানা শেখের। আগামী মাসে তার ক্যারিয়ারের এই বিশেষ সময় পূর্ণ হওয়ার পাশাপাশি আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমারও ১০ বছর পূর্ণ হবে। 

 

এই সিনেমার হাত ধরেই পরিচিতি ও কাজের সুযোগ পেয়েছিলেন ফাতিমা; সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটি জানালেন নিজেই। ‘দঙ্গল’-এর আগে ফাতিমা ছিলেন একেবারেই অপরিচিত। বলিউডের সঙ্গে আগে থেকে তার কোনো সংযোগ ছিল না; কোনো তারকার আত্মীয় নন। 

ফাতিমার মতে, এই একটি সিনেমাই তার ক্যারিয়ার তথা জীবন ঘুরিয়ে দিয়েছে। ফাতিমা বলেন, ‘এই সিনেমা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, আমাকেও। আমি সুযোগ, স্বীকৃতি ও সম্মান পেয়েছি। এটি নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়েছে।’

 


এই অভিনেত্রী আরও বলেন, ‘দঙ্গলের আগে পর্যন্ত আমি কেউ ছিলাম না। কিন্তু সিনেমাটির পর আমি এমন অবস্থানে পৌঁছাই, যেখানে নিজের পছন্দমতো কাজ বেছে নিতে পারতাম। এর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, কারণ এমন সুযোগ সচরাচর আসে না।’ 

 

বহিরাগত হয়েও কাজ পাওয়াটা অনেক বড় বিষয় বলে মনে করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আউটসাইডার হিসেবে গতানুগতিক রোমান্টিক গল্প নয়, বরং সত্যিই চ্যালেঞ্জিং একটি সিনেমা পাওয়া অনেক বড় বিষয়। 

 

বিশেষ করে একটি মেয়ের জন্য শারীরিক ও মানসিকভাবে এত কঠিন চরিত্র খুব একটা লেখা হয় না। এটি ছিল জীবনে একবারই পাওয়া যায়, এমন একটি চরিত্র।’ অভিনেত্রী ফাতিমা এও জানান, সিনেমাটির প্রভাব এত ব্যাপক ছিল যে ১০ বছর পরও তার রেশ রয়ে গেছে। তাই ফাতিমার কাছে এটি এত দীর্ঘ সময় বলে মনে হয় না। 

 

এখনও অনেক পরিবার তাদের ৫-৬ বছরের সন্তানদের তার অভিনীত এই সিনেমা দেখান বলেও দাবি করেন অভিনেত্রী। উল্লেখ্য, ২০২৫ সালে বেশ ব্যস্ত ছিলেন ফাতিমা। সে বছর মুক্তি পায় তার অভিনীত ‘মেট্রো... ইন দিনো’, ‘আপ জ্যাসা কোই’ ও ‘গুস্তাখ ইশক’ সিনেমা। 

 

আবার চলতি বছর ক্রাইম সিরিজ ‘হুংকার: দ্য রোর’ দিয়ে ওয়েব সিরিজের জগতে পা রেখেছেন তিনি। এতে তিনি পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

ডিসি/আপ্র/২৯/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি
২৯ নভেম্বর ২০২৬

‘জয়া আর শারমিন’সহ শ্রীলঙ্কার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

শ্রীলঙ্কার দ্বাদশ জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনটি পৃথক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ব...

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক
২৯ নভেম্বর ২০২৬

সিনেমার পূর্ণিমা পেলেন থিয়েটার পদক

সিনেমার মানুষ দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে রূপালী পর্দাতেই মূলত তার বিচরণ। এর বাইরে হাতে...

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল
২৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের প্রথম দিনেই ব্যান্ড ফেস্ট, মাতাবেন ১২ দল

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড ফেস্ট...

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
২৯ নভেম্বর ২০২৬

নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি

ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চির খ্যাতি বিশ্বজুড়ে। নানান চরিত্রে নিজেকে প্রমাণ করে তিনি হয়েছেন নন্দি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে