গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মেনু

হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৩ এএম ২০২৬
হত্যা মামলায় সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড
ছবি

দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করা হয় সাঈদ খোকনকে -ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রোববার (২৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনকে আরো পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আগের রিমান্ডে ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেননি।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরো দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবির বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন। এসব তথ্য যাচাই এবং তদন্তের স্বার্থে তাকে আবারো জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৭ নভেম্বর পুলিশ সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাত দিনের রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা আবারো সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকন ২৯ নম্বর আসামি।


সানা/কেএমএএ/আপ্র/২৯/১১/২০২৭

সংশ্লিষ্ট খবর

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়
২৯ নভেম্বর ২০২৬

বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়

সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলার কারণে মহান বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স...

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি
২৮ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ ঠেকাতে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি

শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে তৎপরতার আশঙ...

ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর
২৮ নভেম্বর ২০২৬

ভারতে ঢুকে হাসিনাকে ধরে আনার হুমকি নাসীরুদ্দীন পাটওয়ারীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা সীমান্তে...

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান
২৮ নভেম্বর ২০২৬

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে