গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজে মাশুল আরোপ নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:৩৭ এএম ২০২৬
হরমুজে মাশুল আরোপ নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের বিষয়ে ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে এএফপি।

ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ট্যাঙ্কারগুলোর কাছ থেকে মাশুল নিচ্ছে-এমন খবর তিনি শুনেছেন। তিনি লেখেন, “তারা যদি এটা না করে থাকে, তাহলে ভালো। আর যদি করে থাকে, তাহলে এখনই তা বন্ধ করতে হবে।”

পরে আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে-ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক।

আরো এক পোস্টে তিনি ইরানের আচরণকে “খারাপ” এবং “অসম্মানজনক” বলে উল্লেখ করেন এবং বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিয়ে চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির অংশ নয়।

এদিকে সাম্প্রতিক নৌচলাচল তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে মাত্র ১০টি জাহাজ পার হয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। চলমান উত্তেজনার মধ্যে মার্চের শুরুতে ইরান এই প্রণালি দিয়ে নৌচলাচল কার্যত সীমিত করে দিয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চাপ ও মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দিতে সম্মত হয়। তবে নতুন করে মাশুল আরোপের অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সানা/আপ্র/১০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়...

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে বাড়ির সামনে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী...

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের
১৩ অক্টোবর ২০২৬

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের

ভারতের একতরফাভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’কে চীন কখনো স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে...

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প
১৩ অক্টোবর ২০২৬

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প

ইরানকে চীন ও রাশিয়া কোনো উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে