গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার আটক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ৩০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:২৬ এএম ২০২৬
নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার আটক
ছবি

সেলিম আকতার চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার চৌধুরীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে খুলশী থানা পুলিশ তাকে আটক করেছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, তা পরে জানানো হবে।

সেলিম আকতার চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামাতা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
সানা/আপ্র/৩০/১১/২০২৭

 

 

সংশ্লিষ্ট খবর

নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ
২৯ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর...

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
২৯ নভেম্বর ২০২৬

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদ...

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা
২৯ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে ইউএনও রুবানা তানজিনকে বিদায় সংবর্ধনা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিনের বদলিজনিত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে