গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

সিকদার পরিবারের আট উড়োজাহাজ ক্রোকের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:২৫ এএম ২০২৬
সিকদার পরিবারের আট উড়োজাহাজ ক্রোকের নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তাঁর ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মালিকানাধীন আটটি উড়োজাহাজ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে মানি লন্ডারিং বিভাগের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও পর্ষদের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নামে-বেনামে জনগণের আমানতের অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ বিতরণ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংক থেকে জনগণের আমানতের হাজার হাজার কোটি টাকা বিধিবহির্ভূতভাবে নামে-বেনামে ঋণ হিসেবে বিতরণের তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে এসব অর্থ বিভিন্ন ধাপে স্থানান্তরের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক হিসাবে সরিয়ে আত্মসাৎ ও অর্থ পাচারের অপরাধ সংঘটনের তথ্যও পাওয়া গেছে বলে দাবি করেছে দুদক।

আবেদনে আরো বলা হয়, আত্মসাৎ করা অর্থ দিয়ে সিকদার পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের মাধ্যমে উড়োজাহাজ ও হেলিকপ্টারসংক্রান্ত ব্যবসা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনার কার্যক্রম রয়েছে।

দুদকের আবেদনে আরো উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, সিকদার গ্রুপের অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা আর অ্যান্ড আর এভিয়েশনের মালিকানাধীন উড়োজাহাজ ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার বিক্রি, স্থানান্তর বা হস্তান্তর করা হলে গুরুত্বপূর্ণ প্রমাণ ও সম্পদ শনাক্ত এবং পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে অনুসন্ধানের স্বার্থে এবং সম্পদ স্থানান্তর বা অপসারণ ঠেকাতে উড়োজাহাজ ও হেলিকপ্টারগুলো ক্রোক করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতেই আদালত আটটি উড়োজাহাজ ক্রোকের আদেশ দেন।
সানা/আপ্র/৩০/১১/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
৩০ নভেম্বর ২০২৬

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গীতিকার ও লেখক লতিফুল ইসলাম শিবলী। এক বছর...

ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে পাশে থাকবে বাংলাদেশ: তারেক রহমান
৩০ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে পাশে থাকবে বাংলাদেশ: তারেক রহমান

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রা...

নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার
৩০ নভেম্বর ২০২৬

নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতি...

রাজধানীর নদ্দায় রাইদা বাসে আগুন, চার স্থানে ককটেল বিস্ফোরণ
৩০ নভেম্বর ২০২৬

রাজধানীর নদ্দায় রাইদা বাসে আগুন, চার স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একদিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন, অন্যদিকে তিনটি থানা এলাকার চার স্থানে ককটেল বিস্ফোরণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে