গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

রাজধানীর নদ্দায় রাইদা বাসে আগুন, চার স্থানে ককটেল বিস্ফোরণ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৫ পিএম, ৩০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৪ এএম ২০২৬
রাজধানীর নদ্দায় রাইদা বাসে আগুন, চার স্থানে ককটেল বিস্ফোরণ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীতে একদিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন, অন্যদিকে তিনটি থানা এলাকার চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বাসে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর নদ্দা এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো নিয়ন্ত্রণকক্ষে পৌঁছায়নি।

চলতি মাসে রাইদা পরিবহনের বাসে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় একই পরিবহনের একটি বাসে আগুন লাগে।

এদিকে রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানার গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীতে ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে করে আসা এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে কেউ হতাহত হয়নি।

অন্যদিকে রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানার নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এসব ঘটনায়ও কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এভাবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজধানীর তিনটি থানা এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি নদ্দায় বাসে আগুনের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সানা/আপ্র/৩০/১১/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

সিকদার পরিবারের আট উড়োজাহাজ ক্রোকের নির্দেশ
৩০ নভেম্বর ২০২৬

সিকদার পরিবারের আট উড়োজাহাজ ক্রোকের নির্দেশ

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তাঁর ভাই রিক হক সিকদারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠ...

ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে পাশে থাকবে বাংলাদেশ: তারেক রহমান
৩০ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে পাশে থাকবে বাংলাদেশ: তারেক রহমান

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রা...

নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার
৩০ নভেম্বর ২০২৬

নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেফতার

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতি...

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি
২৯ নভেম্বর ২০২৬

হামলা-অবরোধে বিপর্যস্ত জনজীবন, সহিংসতায় দুই প্রাণহানি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাত থেকে রোবব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে