গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

আদালতের নির্দেশে দেড় বছর পর কবর থেকে তোলা হলো ভ্রূণ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:১৮ পিএম, ৩০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩২ এএম ২০২৬
আদালতের নির্দেশে দেড় বছর পর কবর থেকে তোলা হলো ভ্রূণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী একটি ভ্রূণ উত্তোলন করা হয়েছে। ভ্রূণের পরিচয় ও পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার জন্য রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ভ্রূণটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

আশাশুনি থানার উপপরিদর্শক আনজির হোসেন জানান, প্রায় এক বছর ছয় মাস আগে এ ঘটনার সূত্রপাত। মামলার অভিযোগ অনুযায়ী, কুল্যা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সাথী পারভীনের সঙ্গে তাঁর চাচাতো ভাসুর আবু সালেহ মুসার ছেলে আরিফুল ইসলামের অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় সাথী পারভীন ছয় মাসের অন্তঃসত্ত্বা হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, অনাগত সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে সাথী পারভীন আরিফুল ইসলামের বাড়িতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে তাঁকে মারধর এবং পেটে লাথি মারার কারণে গর্ভপাত ঘটে বলে অভিযোগ করেন সাথী পারভীন। তবে আরিফুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় সাথী পারভীন আদালতে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে কুল্যা গ্রামে বাদীর ঘরের পাশের কবর থেকে ভ্রূণটি উত্তোলন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রূণের পরিচয় ও পিতৃত্বসংক্রান্ত বিষয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য সেটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

ভ্রূণ উত্তোলনের সময় আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল এবং সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/৩০/১১/২০২৭

 

সংশ্লিষ্ট খবর

নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার আটক
৩০ নভেম্বর ২০২৬

নওফেলের ভগ্নিপতি সেলিম আকতার আটক

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী...

নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ
২৯ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়ানোর অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর...

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড
২৯ নভেম্বর ২০২৬

গোপালপুরে মাদকসেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই