গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

তদন্ত প্রতিবেদন পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
তদন্ত প্রতিবেদন পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা
ছবি

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল -ছবি সংগৃহীত

আদ-দ্বীন হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২৮ মে) নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আজকের এই আনন্দের দিনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরো জানান, ঘটনাটি তিনি অন্য একটি হাসপাতালে পরিদর্শনের সময় জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি শিশু ওয়ার্ডের এসি বন্ধ করার পর গ্যাস লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে, তবে বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

হামের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকায় রোগটি নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত টিকা মজুত আছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আক্রান্ত শিশুদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে পারলে ঈদের পর হামের সংক্রমণ আরো কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ঈদের নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার
১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরো ৯ জন...

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ২১৩
১৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৬ মৃত্যু, হাসপাতালে ১ হাজার ২১৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে...

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য...

হাম ও উপসর্গে একদিনে আক্রান্ত ১ হাজার ৪২১, দুই শিশুর মৃত্যু
১২ অক্টোবর ২০২৬

হাম ও উপসর্গে একদিনে আক্রান্ত ১ হাজার ৪২১, দুই শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 4 ঘন্টা আগে