গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

যাত্রাবাড়ীতে ‘উগ্রবাদী সংগঠনের’ সন্দেহে গ্রেফতার ৬, তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৩ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৪ এএম ২০২৬
যাত্রাবাড়ীতে ‘উগ্রবাদী সংগঠনের’ সন্দেহে গ্রেফতার ৬, তিন দিনের রিমান্ড মঞ্জুর
ছবি

ছবি সংগৃহীত

যাত্রাবাড়ীর কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে গ্রেফতার ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

রোববার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ।

গ্রেফতাররা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিত।

পুলিশ জানায়, ভোরে যাত্রাবাড়ীর বালুর মাঠ এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে জড়ো হতে দেখে অভিযান চালানো হয়। পরে তারা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সেখানে কেন জড়ো হয়েছিল সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ‘উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা’ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনায় থানার পক্ষ থেকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারদের কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সানা/আপ্র/৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার
১৩ অক্টোবর ২০২৬

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার

স্ত্রীর মুঠোফোনে সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ থেকে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বীথি আক্তারকে...

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ
১১ অক্টোবর ২০২৬

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর থেকে হীরা, প্লাটিনাম, রুবি, স্বর্ণালংকার ও...

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়
১০ অক্টোবর ২০২৬

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়

বিদেশে চাকরি, কর্মী ভিসা ও লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজধান...

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই
০৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে সশস্ত্র হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে