গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪২ এএম ২০২৬
মায়েদের সঙ্গে কারাগারে বন্দি ৩০৩ শিশু
ছবি

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩টি শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব শিশুদের খেলনা, পোশাক ও শিশু খাদ্যসহ নিয়মিত খোঁজ খবর নেওয়া হয়। এসব শিশুর সর্বোত্তম পরিচর্যার স্বার্থে পছন্দের নিকটাত্মীয়দের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশও করেছে সমাজসেবা অধিদপ্তর।

গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও তাদের বয়সের বিবরণ জানতে চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চান হাইকোর্ট। কারা কর্তৃপক্ষ এখনও প্রতিবেদন দাখিল করেনি।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেছিলেন।

রুলে জানতে চাওয়া হয়েছিল কারাগারে থাকা ওইসব শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সঠিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না। অবকাশকালীন ছুটির পর এই রিটের চূড়ান্ত শুনানি হবে।

কারা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ২৯৯ শিশু (২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত) রয়েছে। এসব শিশুর মায়েদের বেশিরভাগই মাদক মামলার আসামি। এর মধ্যে কন্যাশিশু ১৫৩ জন এবং ছেলেশিশু ১৪৬ জন। এই শিশুদের মায়েদের কেউ সাজা খাটছেন, আবার কারও মামলা রয়েছে বিচারাধীন।

সম্প্রতি কারা অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগের ১৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে শিশু রয়েছে ১০০ জন। চট্টগ্রাম বিভাগের ১২টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ৯০ শিশু। রাজশাহী বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ২৫ শিশু। সিলেট বিভাগের ৫টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে রয়েছে ১৯ শিশু। এ ছাড়া রংপুর বিভাগের ৮টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২৫ জন, খুলনা বিভাগের ১০টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ২০ জন, বরিশাল বিভাগের ৬টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে রয়েছে ১৩ জন শিশু। মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত
১৪ অক্টোবর ২০২৬

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত

কর্মজীবী নারীরা শুধু অফিসের কাজ করেন না, ঘরের সব দায়িত্বও কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছেন। অনেক ক্ষেত্র...

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা
১৪ অক্টোবর ২০২৬

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা

প্রায় প্রতিদিনই দশ-এগারো বছরের শেফালি বিজয় সরণি মোড়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করত। তারা দুই ভাইবোন এখানেই...

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন
১৪ অক্টোবর ২০২৬

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন

কন্যাশিশুদের ঘিরে বাংলাদেশে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। স্কুলে যাওয়ার পথে নিরাপত্তা, অপরিচিত মানুষের সঙ...

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী
১৪ অক্টোবর ২০২৬

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী

ঢাকার ব্যস্ত সড়ক। চারদিকে গাড়ির ভিড়, যানজট আর হর্নের শব্দ। এর মধ্যেই ফাঁক গলে এগিয়ে যাচ্ছে একটি মোটর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে