গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার গড়লেন বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৮ এএম ২০২৬
৯৬ বছর বয়সে ইনফ্লুয়েন্সার গড়লেন বিশ্ব রেকর্ড
ছবি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ হাতে আইলিন চিন ও তার নাতি লুকাস ওং -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

একটি পুরোনো বাদামি রঙের বাসমতি চালের ব্যাগ। তাতে জিপার বা চেইন লাগিয়ে যত্নে রাখা আছে হাতে লেখা কিছু পুরোনো কাগজের টুকরা। ৯৬ বছর বয়সী আইলিন চিনের কাছে এ কাগজগুলো শুধু রান্নার রেসিপি নয়, বরং তার পরিবারের ইতিহাস আর শত বছরের ঐতিহ্যও।

আইলিনের রান্নার যাত্রা শুরু মাত্র পাঁচ বছর বয়সে। পরে ১৯৫০-এর দশকে স্বামীর সঙ্গে জ্যামাইকার সেন্ট মেরি এলাকার হাইগেটে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালে বেকারিটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

দেশ বদলে ফ্লোরিডায় এলেও নিজের শিকড়ের স্বাদ ভোলেননি জ্যামাইকান বংশোদ্ভূত এই প্রবীণ নারী। যে রেসিপিগুলো একসময় তার নিজের বেকারিকে জনপ্রিয় করেছিল, নাতি লুকাস ওংয়ের বুদ্ধিতে তিন বছর ধরে সেগুলোই ক্যামেরার সামনে তৈরি করছেন তিনি। আর নাতি সেই রান্নার ভিডিও বানিয়ে ছাড়ছেন ইন্টারনেটে। ব্যস! ওখানেই ম্যাজিক। তিনি হয়ে ওঠেন একজন ইনফ্লুয়েন্সার।

কখনো নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই নারী। সুস্বাদু খাবারে কামড় দিয়ে জ্যামাইকান কথ্য ভাষায় যখন তিনি বলেন, ‘মি রাহটিড!’ (‘আহা, দারুণ!’), তখন স্ক্রিনের ওপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফোটে।

বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও ফেসবুক মিলিয়ে এ দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ!

শুধু কি লাইক-কমেন্ট? ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে তার নাম উঠেছে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায়।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, ‘পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।’

সানা/কেএমএএ/আপ্র/২০/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন ফাতিমা জাহরা আল-মানসুরি। দেশটির রাজা ষষ...

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড

মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরা জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ...

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ
৩০ সেপ্টেম্বর ২০২৬

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক আন্...

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী
৩০ সেপ্টেম্বর ২০২৬

সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়লো মার্কিন বাহিনী

ইরাকে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের উপস্থিতি শেষে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে