গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৯ এএম ২০২৬
হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থা এবং ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো ঊর্ধ্বমুখী হয়েছে। জ্বালানি বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির আরো অবনতি হলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুতই ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার দিনের শুরুর লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল (ইউএস ক্রুড) ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে। এর আগে ব্রেন্ট ক্রুডের দাম নেমে এসেছিল প্রায় ৭০ দশমিক ১৪ ডলারে।

জর্জ মেসন ইউনিভার্সিটির সিনিয়র ভিজিটিং ফেলো ও জ্বালানি বিশ্লেষক ওমিদ শোকরি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, চলমান সংঘাতের কারণে তেলের বাজারে নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ যোগ করছেন, যা ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের ওপরে নিয়ে যেতে পারে।

তিনি সতর্ক করে বলেন, সংঘাতের কারণে যদি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরো দ্রুত বাড়তে পারে।

ওমিদ শোকরির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি যতদিন বাজারের কাছে অনিশ্চিত বলে বিবেচিত হবে, ততদিন তেলের দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত দাম কতটা বাড়বে বা কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে বৈশ্বিক তেল সরবরাহ কতটা বিঘ্নিত হচ্ছে—তার ওপর।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন চোর
১৪ অক্টোবর ২০২৬

মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন চোর

ভারতের বিহার রাজ্যে চলন্ত ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় সন্দেহ...

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা

ভারতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে...

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের
১৪ অক্টোবর ২০২৬

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের

বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন এলাকার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্...

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে