গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ইরান চুক্তি সংশোধনের ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০৩ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
ইরান চুক্তি সংশোধনের ইঙ্গিত ট্রাম্পের
ছবি

ওয়াশিংটনে হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ডাগ বার্গাম, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ছবি রয়টার্স

ইরানের সঙ্গে প্রস্তাবিত চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ অবস্থান জানান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আলোচক দল ইতোমধ্যে ইরানের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও প্রেসিডেন্ট সেই খসড়ায় সন্তুষ্ট নন এবং কিছু শর্ত পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছেন।
বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অংশে আরো স্পষ্টতা ও কঠোরতা আনার কথা বলেছেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কীভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে এবং এতে কত সময় লাগবে-এ বিষয়গুলো আরো নির্দিষ্ট করতে বলা হয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালি-সংক্রান্ত প্রস্তাবিত শর্তেও পরিবর্তন চান ট্রাম্প। তিনি ওই জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন।
হোয়াইট হাউসের সূত্রগুলো জানায়, সংশোধিত এসব প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়া পেতে কয়েক দিন সময় লাগতে পারে এবং এই সপ্তাহের শেষ নাগাদ নতুন অগ্রগতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবারের বৈঠকের আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে।
বৈঠক শেষে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তি করবে না যা তাদের নিরাপত্তা শর্ত পূরণ না করে। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
অন্যদিকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য চুক্তিতে এখনো পারমাণবিক বিষয় নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ও ওমানের অধীনেই থাকবে বলে মন্তব্য করেছে। সূত্র: অ্যাক্সিওস
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা
১৪ অক্টোবর ২০২৬

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই ক...

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি
১৪ অক্টোবর ২০২৬

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতিনগর কলোনিতে দুই মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে