গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০৮:৪৮ এএম ২০২৬
ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
ছবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকার -ফাইল ছবি

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো, আগামী জুন মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সব সরকারি আর্থিক সহায়তা বন্ধ করা। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিদ্যমান ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) তালিকা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সোমবার (১৮ মে) রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তথ্য ও সংস্কৃতি এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন ধর্মীয় ক্যাটাগরিতে চলমান প্রকল্পগুলো বন্ধের এই ঘোষণা দেওয়া হয়। মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, ধর্মীয় ক্যাটাগরির অধীনে থাকা এই প্রকল্পগুলো চলতি মে মাসের শেষ পর্যন্ত চালু থাকবে এবং আগামী জুন মাস থেকে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই বিষয়ে শিগগিরই আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে। কোটার যোগ্যতা নির্ধারণের জন্য একটি নতুন কমিটি গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ধর্মীয় ভাতার এই প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্তকে রাজ্যের একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান রাজ্য সরকারের অবস্থান হলো, জনকল্যাণমূলক কোনও কর্মসূচি ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত নয়।

উল্লেখ্য, এর আগের তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ক্ষমতায় আসার এক বছর পর ইমাম, মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের জন্য মাসিক ভাতার ঘোষণা করেছিল। ২০১২ সালে প্রথম এই প্রকল্প চালু করে রাজ্যজুড়ে নিবন্ধিত ইমামদের জন্য প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে ভাতার ব্যবস্থা করা হয়, যার উদ্দেশ্য ছিল আর্থিকভাবে পিছিয়ে পড়া ধর্মীয় নেতাদের সহায়তা করা। এর পরপরই মসজিদের মুয়াজ্জিনদের জন্যও এই আর্থিক সহায়তা কর্মসূচি সম্প্রসারিত হয়। এই দুটি তহবিলই সংখ্যালঘু কল্যাণ দফতর থেকে বিতরণ করা হতো।

পরবর্তীতে কেবল মুসলিম ধর্মীয় নেতারাই রাষ্ট্রীয় সুবিধা পাচ্ছেন, এমন সমালোচনার মুখে পড়ে ২০২০ সালে তৎকালীন তৃণমূল সরকার হিন্দু পুরোহিতদের জন্যও একই ধরনের ভাতা চালু করে। এই প্রকল্পের আওতায় নিবন্ধিত পুরোহিতরা শুরুতে প্রতি মাসে ১ হাজার টাকা করে পেতেন, যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাড়িয়ে ২ হাজার রুপি করা হয়েছিল।

ধর্মীয় ভাতা বন্ধের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের তহবিল বিতরণে অনিয়ম ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তের জন্য একটি কমিশন গঠন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে এই কমিশন কাজ করবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি। আইপিএস দময়ন্তী সেন এই কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। এই কমিটি রাজ্যজুড়ে নারীদের ওপর হওয়া সব নির্যাতনের মামলার তদন্ত করবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।’ সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেপালে ভূমিকম্পের পরই ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭
২৭ আগস্ট ২০২৬

নেপালে ভূমিকম্পের পরই ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ১৫৭

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩
২৬ আগস্ট ২০২৬

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ ৪০৩

নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৯৫ জনের মরদেহ...

যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০ শতাংশ পাল্টা শুল্ক
২৬ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০ শতাংশ পাল্টা শুল্ক

যুক্তরাষ্ট্রের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট...

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত
২৬ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের (অ্যাপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 33 মিনিট আগে