গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

ইন্দোনেশিয়ায় কোরআনে পা রেখে শপথ নেওয়ার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
ইন্দোনেশিয়ায় কোরআনে পা রেখে শপথ নেওয়ার ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

ভয়ংকর এক ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এক নারীকে চুরির অপবাদ দিয়ে তাকে কোরআনের ওপর পা রেখে শপথ করিয়েছেন তার এক আত্মীয়া। এমনকি ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন তিনি। দ্রুতই ভাইরাল হয়ে যায় ভিডিওটি এবং সেইসঙ্গে উঠে যায় তীব্র ক্ষোভ আর সমালোচনার ঝড়।      

চরম আপত্তিকর এই ভিডিওটি ইতোমধ্যে পুলিশের নজরে এসেছে এবং এই কুকর্মে জড়িত দুই নারীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ওই দুই নারীকে কোরআনের ওপর পা রাখতে দেখা গেছে। চলতি সপ্তাহে বানতেন প্রদেশ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নাম ও বয়স প্রকাশ না করা হয়নি। 

ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননা আইনে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এই আইন অনুযায়ী, দেশের ছয়টি সরকারি ধর্মের কোনো একটিকে অবমাননা করে কোনো মন্তব্য করা অথবা কাউকে সেই ধর্মগুলোর কোনো একটি পালনে বাধা দেওয়ার চেষ্টা করা নিষিদ্ধ।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার এই ঘটনা ঘটেছে। রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দূরে বানতেনের লেবাকের এক সেলুন মালিক এক অতিথির বিরুদ্ধে জিনিসপত্র চুরির অভিযোগ তোলেন। কিন্তু। যখন ওই নারী অভিযোগ অস্বীকার করেন, তখন সেলুন মালিক তাকে কোরআনের ওপর পা রেখে শপথ নিতে জোর করেন এবং এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন।

বানতেন পুলিশের মুখপাত্র মারুলি আহিলেস হুতাপেয়া এএফপিকে জানান, যে ব্যক্তি কোরআনের ওপর পা রেখেছে এবং যে ব্যক্তি তাকে শপথ করতে বাধ্য করেছে, তারা দুজনেই নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করেছেন। পুলিশ তাদের তলব করেছে এবং তাদের চিহ্নিত করা হয়েছে।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ব্যাপক জনরোষের জন্ম দেয়। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ধর্ম অবমাননা আইনের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। তাদের মতে, প্রায়ই ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করতে এসব আইনের অপব্যবহার করা হয়।

উল্লেখ্য, জাকার্তার প্রাক্তন গভর্নর বাসুকি তাহাজা পুরনামাও ২০১৭ সালে ধর্ম অবমাননার অভিযোগে প্রায় দুই বছরের জন্য কারারুদ্ধ ছিলেন। এছাড়া, ২০২৪ সালে মুহাম্মদ নাম নিয়ে কৌতুক করার জন্য দেশটির একটি আদালত এক কমেডিয়ানকে ছয় মাসের কারাদণ্ড দেয়। 

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে ২৪ কোটিরও বেশি মুসলিম বসবাস করছেন।

এসি/আপ্র/১২/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের
৩০ আগস্ট ২০২৬

হিমালয় রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান নেপালের

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের পর হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষা এবং জলবায়ু...

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার
২৯ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে হড়পা বানে নিহত ৬৩৩, নিখোঁজ আড়াই হাজার

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের ওপারে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের...

চীনের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় ট্রাম্পের নতুন একাডেমি
২৯ আগস্ট ২০২৬

চীনের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় ট্রাম্পের নতুন একাডেমি

চীনের সঙ্গে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে প্রতিযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে একটি নতুন...

৯/১১ মামলায় খালিদের এফবিআইয়ের কাছে স্বীকারোক্তি বাতিল
২৯ আগস্ট ২০২৬

৯/১১ মামলায় খালিদের এফবিআইয়ের কাছে স্বীকারোক্তি বাতিল

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে