গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

এপস্টিন-কাণ্ডে এবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন বিল গেটস

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৪৪ এএম ২০২৬
এপস্টিন-কাণ্ডে এবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন বিল গেটস
ছবি

বিল গেটস -ফাইল ছবি

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খুলতে এবার মার্কিন কংগ্রেসের মুখোমুখি হতে চলেছেন বিল গেটস। আগামী জুনে তিনি কংগ্রেসের সামনে এ বিষয়ে সাক্ষ্য দেবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন আইনপ্রণেতারা।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এপস্টিন-কাণ্ডে কংগ্রসের সামনে সাক্ষ্য দিয়েছেন। এ ঘটনায় কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির সামনে সাক্ষ্য দিতে চলা সর্বশেষ হাই-প্রোফাইল ব্যক্তি হতে চলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
বিল গেটসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কমিটির গুরুত্বপূর্ণ কাজকে সহায়তা করার জন্য বিল গেটস তাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

১০ জুন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিনের বিরুদ্ধে হওয়া যৌন অপরাধের মামলার তদন্ত–সংক্রান্ত ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। সেখানে গেটসের সঙ্গে এপস্টিনের যোগাযোগ ও সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসে।

যদিও গেটসের বিরুদ্ধে এপস্টিনের শিকার কোনো ভুক্তভোগীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ নেই। তদন্ত-সংক্রান্ত নথিতে নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই তিনি অপরাধকাণ্ডে জড়িত ছিলেন, এমনটাও নয়।

এপস্টিনের নথিপত্রে থাকা একটি খসড়া ই-মেইলে দেখা গেছে, এপস্টিন সেখানে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন। ই-মেইলে এপস্টিন আরো লিখেছেন, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য বিল গেটসকে সুযোগ তৈরি করে দিতে তিনি কাজ করেছেন।

যদিও খসড়া ই-মেইলটি কখনো কারও কাছে পাঠানো হয়নি। মার্কিন ধনকুবের বিল গেটস ওই ই-মেইল মিথ্যা বলে দাবি করেছেন। তবে তিনি এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক থাকার কথা স্বীকার করে বলেছেন, জেফরি এপস্টিনের সঙ্গে কাটানো ‘প্রতিটি মুহূর্তের’ জন্য তিনি অনুতপ্ত।

গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এপস্টিনের মামলা–সংক্রান্ত তদন্তের সব নথি জনসমক্ষে প্রকাশ করা নিয়ে একটি আইন পাস করে। এ বছর জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন বিচার বিভাগ ৩০ লাখের বেশি নথি প্রকাশ করে। এ-সংক্রান্ত আরো অনেক নথি এখনো প্রকাশ করা বাকি আছে।
সানা/আপ্র/৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে