গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ইরান যুদ্ধ অবসানের আলোচনায় ইসলামাবাদে চার দেশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৫৫ এএম ২০২৬
ইরান যুদ্ধ অবসানের আলোচনায় ইসলামাবাদে চার দেশ
ছবি

ছবি এপি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের উপায় খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার (২৯ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন পাকিস্তান টেলিভিশনে (পিটিভি) সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তুরস্কের হাকান ফিদান, মিসরের বদর আবদেল আতি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানকে মন্ত্রণালয়ে অভ্যর্থনা জানাচ্ছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে এই সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাকে কীভাবে আরো এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শীর্ষ কূটনীতিকরা।

রবিবারের এই বৈঠকের ঠিক এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ওই আলাপে আঞ্চলিক পরিস্থিতির বিবর্তন নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সানা/আপ্র/৩০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
১৪ অক্টোবর ২০২৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা

অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্...

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
১৪ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং রাশিয়...

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা
১৪ অক্টোবর ২০২৬

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে বাড়ির সামনে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে