গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে শত্রুরা: ইরান
ছবি

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ -ছবি রয়টার্স

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।


ইরানের সংবাদ সংস্থা ইরনা কালিবাফের এই বার্তা প্রকাশ করেছে। যুদ্ধের ৩০ তম দিনে কালিবাফ বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার সংকেত দিচ্ছে, আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। 

আমাদের বাহিনী মার্কিন সেনাদের ইরানের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে, যাতে তাদের ওপর হামলা করা যায়। বার্তায় ইরানের স্পিকার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছার কথা বলছে। তারা যুদ্ধে অর্জন করতে পারেনি এমন ১৫ দফার দাবির তালিকা প্রকাশ করে কূটনীতির মাধ্যমে তা আদায় করতে চাইছে।


ইরানের আত্মসমর্পণের প্রসঙ্গে কালিবাফ বলে, “ইরানের বার্তা স্পষ্ট। তারা অপমান মেনে নবে না।” ওদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসদরদপ্তর পেন্টাগন। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই অভিযানে অনুমোদন দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।


সানা/ডিসি/আপ্র/২৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন চোর
১৪ অক্টোবর ২০২৬

মোবাইল ছিনতাইয়ের চেষ্টায় চলন্ত ট্রেনের জানালায় ঝুললেন চোর

ভারতের বিহার রাজ্যে চলন্ত ট্রেনের জানালা দিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় সন্দেহ...

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে ভারতের তরুণেরা

ভারতে চলমান তরুণ প্রজন্মের আন্দোলন বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতে...

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের
১৪ অক্টোবর ২০২৬

স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দাপট, উদ্বেগ ইউনিসেফের

বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন এলাকার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্...

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত
১৪ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সিঙ্গাপুরের অর্থনীতিতে বাজিমাত

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে