গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

মুক্তি পেয়েই মোদিকে ভারতের জন্য লজ্জা বললেন দিপকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৫৬ এএম ২০২৬
মুক্তি পেয়েই মোদিকে ভারতের জন্য লজ্জা বললেন দিপকে
ছবি

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে -ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস

দিল্লি পুলিশের হাতে প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে ভারতের জন্য লজ্জা আখ্যা দিয়ে তিনি বলেছেন, এর আগে দেশটি এত বড় ভীরু ও উৎপীড়ক শাসক দেখেনি।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদির কঠোর সমালোচনা করেন দিপকে। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য একটি লজ্জা। এর আগে এই দেশ কখনও এত বড় ভীরু ও উৎপীড়ক শাসক দেখেনি।’

দিল্লি পুলিশ তাকে মুক্তি দেওয়ার পরপরই এ বক্তব্য দেন তিনি।

এর আগে দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দেন আদালত। রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। শনিবার সকালে দিল্লিতে একটি ফ্লাইট অবতরণের পর তাদের আটক করা হয়েছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সানা/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাখে আল্লাহ মারে কে?
১২ অক্টোবর ২০২৬

রাখে আল্লাহ মারে কে?

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, ফের কারাগারে ক্রিস্টিয়া

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
১২ অক্টোবর ২০২৬

জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে প্রায় ৩৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ডুবে অন...

মুক্তি পেয়ে ধ্রুব রাঠীর দাবি, ‘আমাকে অপহরণ করা হয়’
১২ অক্টোবর ২০২৬

মুক্তি পেয়ে ধ্রুব রাঠীর দাবি, ‘আমাকে অপহরণ করা হয়’

আটকের প্রায় এক দিন পর মুক্তি পেয়ে নিজেকে অপহরণের শিকার বলে দাবি করেছেন ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব...

হারিকেন আইসেয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ
১২ অক্টোবর ২০২৬

হারিকেন আইসেয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা ক্যাটাগরি-২ হারিকেন আইসেয়াসের তাণ্ডবে অন্তত চারজনের মৃত্যু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে