গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

দিল্লিতে তিন হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৭ এএম ২০২৬
দিল্লিতে তিন হাজার বিক্ষোভকারী মুক্ত, হেফাজতে দীপকে ও ধ্রুব
ছবি

ছবি রয়টার্স

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আটক হওয়া প্রায় তিন হাজার আন্দোলনকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক চার মুখ্যমন্ত্রীও রয়েছেন। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষস্থানীয় দুই নেতা অভিজিৎ দীপকে ও ধ্রুব রাঠি এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করার ঘোষণা আগেই দিয়েছিল সিজেপি। দলটির কর্মসূচি ঘিরে দিল্লিজুড়ে ব্যাপক পুলিশি অভিযান চালানো হয়। এনডিটিভির তথ্য অনুযায়ী, এসব অভিযানে অন্তত তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থি রাজনীতিক পিনারাই বিজয়ন ও মানিক সরকার। তাঁরা চারজনই সাবেক মুখ্যমন্ত্রী।

এনডিটিভি জানিয়েছে, রোববারও দিল্লিতে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ, সিজেপি প্রতিদিন যন্তর মন্তরে মিছিল করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটও।

এদিকে পুলিশ জানিয়েছে, দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়
১০ অক্টোবর ২০২৬

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চলছে। জ...

‘প্রধানমন্ত্রী আম্বানি, ক্ষমা করুন’, মাস্কের কটাক্ষ
১০ অক্টোবর ২০২৬

‘প্রধানমন্ত্রী আম্বানি, ক্ষমা করুন’, মাস্কের কটাক্ষ

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি নিয়ে বিতর্কের মধ্যে দেশটির শিল্পপতি মুকেশ আম্বানিকে কটা...

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
১০ অক্টোবর ২০২৬

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি ডেকেছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি (সিজে...

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে গেছেন ৪১ হাজার বাংলাদেশি
১০ অক্টোবর ২০২৬

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে গেছেন ৪১ হাজার বাংলাদেশি

মানবপাচারের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১০টি দেশে গত ২১ মাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৪১ হাজার ২৩১ জন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে