গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

কানাডীয় কবি অ্যান কারসন পাচ্ছেন সাহিত্যের নোবেল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০ পিএম, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৮ এএম ২০২৬
কানাডীয় কবি অ্যান কারসন পাচ্ছেন সাহিত্যের নোবেল
ছবি

ছবি সংগৃহীত

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কানাডীয় কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি চলতি বছরের সাহিত্যে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ঘোষণাপত্রে অ্যান কারসনের সাহিত্যকর্মের মূল্যায়ন করে বলা হয়, “তার সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্ম ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে এক সরস সংলাপের মধ্য দিয়ে সমকালিন সাহিত্যের জন্য নতুন রূপ বা আঙ্গিক তৈরি করেছে।” প্রাচীন গ্রিক সাহিত্য ও ধ্রুপদী ঐতিহ্যের ওপর অ্যান কারসনের রয়েছে গভীর পাণ্ডিত্য। গ্রিক ক্ল্যাসিক্যাল সাহিত্যের সঙ্গে আধুনিক ধ্যান-ধারণার মিশেল ঘটিয়ে তিনি সাহিত্য জগতে তৈরি করেছেন নিজের স্বতন্ত্র্য ধারা।

 

তার বিশ্বনন্দিত রচনাগুলোর মধ্যে রয়েছে 'অটোবায়োগ্রাফি অব রেড' (১৯৯৮) এবং 'ইরোস দ্য বিটারসুইট' (১৯৮৬) । ঐতিহ্য আর আধুনিকতার অনন্য এক মেলবন্ধন হিসেবে তার সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে সমাদৃত হয়ে আসছে। ১৯৫০ সালে কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করা কারসনের প্রায় পুরো সাহিত্যকর্মেই শব্দের অর্থ ও উৎস অনুসন্ধানের পাশাপাশি নতুন ভাবনা ও অর্থ তৈরির প্রচেষ্টা দেখা গেছে। তিনি নিজেই বলে থাকেন, শব্দের ব্যুৎপত্তিই তার কাজের সূচনাবিন্দু।

প্রাচীন গ্রিক ভাষা থেকে তিনি যেসব অনুবাদ করেছেন, সেগুলো একেকটি স্বতন্ত্র সাহিত্যকর্ম হয়ে উঠেছে। এর উদাহরণ হিসেবে স্যাফোর কবিতার খণ্ডাংশ নিয়ে লেখা ‘ইফ নট, উইন্টার‘ (২০০২), সফোক্লিসের ‘ইলেকট্রা’ (২০০১), অ্যান্টিগনি (২০১৫) ও ইউরিপিদিসের ‘বাক্কাই’ (২০১৫) এর কথা বলা যায় অনায়াসেই। কারসনের সাহিত্যকর্মের ভিত্তি গড়ে ওঠে মূলত ‘ইরোস দ্য বিটারসুইট’ নামে দীর্ঘ প্রবন্ধের উপর ভিত্তি করেই।

‘ইরোস’ বা প্রেমই যে কবিতার মূল সত্তা ও চালিকাশক্তি, সে বিষয়ে নিজের গভীর ভাবনা নিখুঁতভাবে বইটিতে তুলে ধরেছিলেন তিনি। এর পেছনে রয়েছে স্যাফোর ব্যবহৃত বিশেষণ, যেখানে ইরোস বা প্রেমকে দেখা হয়েছে আনন্দ ও বেদনার মিশ্রণ হিসেবে। সাহিত্যজীবনের পুরোটাই লেখার নানা ধরন ও সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন কারসন। আর নিজের শিল্পী সত্তাকে তিনি শুধু সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ করে রাখেননি। চিত্রশিল্পী, কোরিওগ্রাফার এবং অপেরা ও থিয়েটার পরিচালকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান হাঙ্গেরির ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই। তিনি ছিলেন নোবেল বিজয়ী ১২২তম লেখক। 

সেই হিসেবে ১২৩তম লেখক হিসেবে নোবেল পেতে যাচ্ছেন। কারসন। বরাবরের মতই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মঙ্গলবার পদার্থবিদ্যার এবং বুধবার রসায়নের নোবেল ঘোষণা করা হয়।

শুক্রবার শান্তি এবং আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার।

 


ডিসি/আপ্র/০৮/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর
২৯ নভেম্বর ২০২৬

আইজেনকোটকে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

ইসরায়েলে ক্ষমতা ধরে রাখার চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি...

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান
২৯ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশট...

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
২৯ নভেম্বর ২০২৬

ভারতে মন্দিরযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের ঝাড়খণ্ডের রামগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। ন...

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ
২৯ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ইউরোপের আট দেশ

ফিলিস্তিনে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে