গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ইউরোপীয় তরুণীকে বিয়ের প্রস্তুতি বিলাওয়াল ভুট্টোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
ইউরোপীয় তরুণীকে বিয়ের প্রস্তুতি বিলাওয়াল ভুট্টোর
ছবি

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বিয়ে করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি আউসাফ।

শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বিলাওয়াল ভুট্টোর হবু স্ত্রী একজন ইউরোপীয় তরুণী। তবে তাঁর নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, তাঁদের আংটিবদল সম্পন্ন হয়েছে এবং বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।

বিয়ের বিষয়ে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। এ কারণে বিলাওয়াল ভুট্টোর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ডেইলি আউসাফের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বর্তমানে ব্যক্তিগত সফরে অস্ট্রিয়ায় রয়েছেন। বিয়ের সংশ্লিষ্ট প্রস্তুতি ও কাজ সম্পন্ন করতেই তিনি সেখানে অবস্থান করছেন বলে সূত্রের দাবি। তিনি ২৭ আগস্ট অস্ট্রিয়া যান এবং ৩১ আগস্ট পর্যন্ত সেখানে থাকার কথা রয়েছে।

বিলাওয়াল ভুট্টোর বয়স ৩৮ বছর। তিনি ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মা বেনজির ভুট্টোর রাজনৈতিক উত্তরাধিকার বহন করে তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বে রয়েছেন।

তবে হবু স্ত্রীর পরিচয়, বিয়ের তারিখ ও অনুষ্ঠানস্থল সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: ডেইলি আউসাফ
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে