গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে যা বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৮ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে যা বলল পাকিস্তান
ছবি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি - আনাদোলু

বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেছিলেন, বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে চুক্তিতে যোগ দেওয়ার আগে এর ভালো-মন্দ দিক নিয়ে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়; এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার অবকাশ নেই।

খলিলুর রহমানের বক্তব্যের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বাংলাদেশ এতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বা আগ্রহ প্রকাশ করলে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবে।

তিনি বলেন, এটি একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

তাহির আন্দ্রাবি আরো বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে অভিন্ন অঙ্গীকার রয়েছে-এমন দেশগুলো এতে যোগ দিতে পারবে।

বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দেশ এতে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে। তবে চুক্তিটি বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্র: আনাদোলু
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প
১২ অক্টোবর ২০২৬

আটলান্টিকের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চান ট্রাম্প

মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদের নাম পরিবর্তনের উদ্যোগের পর এবার আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের না...

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের
১২ অক্টোবর ২০২৬

এআই বিনিয়োগে ৩ শতাংশ প্রবৃদ্ধির আশা আইএমএফের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোয় জোরালো বিনিয়োগ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৩ শতাংশে ধরে র...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট
১২ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট

ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার জন্য যৌথভাবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই