গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ঝড়-বন্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
ঝড়-বন্যায় যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ছয়জনের মৃত্যু
ছবি

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে -ছবি ইউএসএ টুডে/রয়টার্স

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও বন্যায় চার বছর বয়সী এক শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া কয়েক দিনের ঝড় ও ভারী বৃষ্টিতে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে চার বছরের শিশুটিসহ তিন নারী ও দুই পুরুষ রয়েছেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জরুরি অভিযান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ডেলাওয়্যার কাউন্টিতে দুজন এবং জেনিংস, লেক, পোর্টার ও লাপোর্টে কাউন্টিতে একজন করে মারা গেছেন।

বন্যার পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণে ইন্ডিয়ানাপোলিসসহ অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি ঘটে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় অঙ্গরাজ্যের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্সিয়াল জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। ট্রাম্প ওই অনুরোধ অনুমোদন করবেন বলে জানিয়েছেন। জরুরি অবস্থা ঘোষণা করা হলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ফেডারেল সরকারের সহায়তা পাওয়ার সুযোগ পাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একপর্যায়ে ঝড়টি ইলিনয়, ইন্ডিয়ানা, ওহাইও ও কেন্টাকি অঙ্গরাজ্যজুড়ে আঘাত হানে। এতে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।

ঝড় ও বন্যার প্রভাব পড়েছে পার্শ্ববর্তী ওহাইও অঙ্গরাজ্যেও। গভর্নর মাইক ডেওয়াইন মঙ্গলবার জানান, রোজভাইলে বন্যার পানিতে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিস্থিতি প্রতিকূল থাকায় জরুরি বিভাগের কর্মীরা সময়মতো তাঁর কাছে পৌঁছাতে পারেননি।
সানা/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা
১৪ অক্টোবর ২০২৬

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই ক...

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি
১৪ অক্টোবর ২০২৬

কলোনিতে আড়াই মাস পানিসংকট, জাতিসংঘে তৃণমূল নেতার চিঠি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জ্যোতিনগর কলোনিতে দুই মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে