গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ০৯:৩৯ এএম ২০২৬
রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের নতুন গান ‘অনায়াসে’
ছবি

ছবি সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গানে কণ্ঠ মেলালেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘অনায়াসে’ শিরোনামের নতুন একটি গজলের মতো গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। 

শনিবার রাতে বাপ্পা মজুমদারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে।  ‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান। 

এর সুর, সংগীতায়োজন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে অগ্নিলীলা রেকর্ডস-এর ব্যানারে নির্মিত হয়েছে। 

এতে তবলার আয়োজন করেছেন পল্লব সান্যাল, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সৈয়দ আমজাদ হোসেন। 

ইউটিউবে প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই গানটি ১৪ হাজারের বেশি ভিউ এবং এক হাজারের বেশি লাইক কুড়িয়েছে ‘অনায়াসে’। কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে শ্রোতাদের মুগ্ধতার ছাপ। নেটিজেনদের অনেকেই গানটিকে ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন।


একজন শ্রোতা মন্তব্য করেছেন, ‘অনেকদিন পর রুচিসম্মত একটি গান শুনলাম। এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে।’ আরেকজন লিখেছেন, ‘আলাউদ্দিন আলী সাহেবের পরে রুনা ম্যামের গায়কীতে এমন সাহসী কাজ বাপ্পা দাদাই করলেন। 

অসাধারণ এক যুগলবন্দী।’ রুনা লায়লা ও বাপ্পা মজুমদারের এই মিউজিক্যাল ভেঞ্চারটি মূলত একটি আধুনিক বাংলা গজল, যা শ্রোতাদের ভালোবাসা, আকুলতা ও আবেগের এক ভিন্ন জগতে নিয়ে যাচ্ছে। 

দুই প্রজন্মের দুই গুণী শিল্পীর এমন অসাধারণ মেলবন্ধন বাংলা সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক উপহার হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

 

ডিসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
১১ অক্টোবর ২০২৬

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযো...

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে