গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

যে কারণে নিজের জন্মদিন পালন করেন না অভিনেতা ফারুক

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ০৪:০৭ এএম ২০২৬
যে কারণে নিজের জন্মদিন পালন করেন না অভিনেতা ফারুক
ছবি

ছবি সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব ফারুক আহমেদ। ১৯৬০ সালের ২৫ মার্চ মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। শিশুকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী এ অভিনেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যয়নকালেই মঞ্চে অভিনয় শুরু করেন।

আজ বুধবার (২৫ মার্চ) ফারুক আহমেদের জন্মদিন। দিনটি কখনো উদ্‌যাপন করেননি এই অভিনেতা। নিজে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ ২৫ মার্চ আমার জন্মদিন। ঘটনা সত্য। ছোটবেলায় আমাদের বাড়িতে জন্মদিন পালনের কোনো রেওয়াজ ছিলো না। তাই এই দিনটি নিয়ে আলাদা কোম অনুভূতি কাজ করতো না।’

তিনি আরো লিখেছেন, ‘যখন দেখলাম আত্মীয়, বন্ধু বান্ধবরা তাদের জন্মদিন ঘটা করে পালন করছে তখন জন্মদিনের আবেগ আমার ভিতরও কিছুটা চিলিক দিতে লাগলো। কিন্তু ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি হওয়াতে আমি আমার জন্মদিন পালন করা থেকে বিরত থাকি। যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

ফারুক আহমেদ বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে দীর্ঘ সময় ধরে সক্রিয়। তিনি হুমায়ূন আহমেদের নাটকে অভিনয়ের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পান। তার প্রথম পরিচিতি আসে টিভি নাটক ‘আজ রবিবার’ দিয়ে। এ নাটকে তিনি মতি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান।

১৯৮৩ সালে ফারুক আহমেদ ঢাকা থিয়েটারে যোগ দেন। সেখানে হুমায়ুন ফরিদী, আফজল হোসেন, সুবর্ণা মুস্তফা, শিমুল ইউসুফ, রাইসুল ইসলাম আসাদ, আহমেদ রুবেল এবং লিটু আনামসহ অন্যান্য প্রখ্যাত অভিনেতার সঙ্গে কাজ করেন।

তিনি প্রায় ২৫ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে, ‘কীর্তনখোলা’, ‘প্রাচা’, ‘কেরামত মণ্ডল’, ‘চক্র’, ‘যাবতী কন্যা’।

এছাড়া তিনি ‘বদরাগী বদরুল’ ও ‘কিভাবে মৌ খাও’ নাটক দুটি পরিচালনাও করেছেন।

এসি/আপ্র/২৫/০৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
১১ অক্টোবর ২০২৬

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযো...

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে