গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২১ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৩ এএম ২০২৬
নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার
ছবি

বাপ্পা মজুমদার

সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্ত ও ফেলে আসা শূন্যতার স্মৃতিকে সংগীতে ধারণ করে নতুন গান ‘গলে যাওয়া সময়’ নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটিতে সময়ের অনিবার্য গতি, হারিয়ে যাওয়ার বেদনা ও স্মৃতির ভেতর জমে থাকা অনুভূতিগুলো তুলে ধরেছেন তিনি। 

 

‘গলে যাওয়া সময়’ গানের কথা, সুর, কণ্ঠ ও সংগীতায়োজনের পাশাপাশি পুরো সংগীত প্রযোজনার কাজও করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটির গানচিত্র ও শিল্পকর্ম নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।


গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, “গানে মূলত হারিয়ে যাওয়া সময় ও তার শূন্যতা পরিমাপের চেষ্টা করা হয়েছে। 

নদী কিংবা বালুর স্রোতের মতো সময় বয়ে ঘড়ির কাঁটার সঙ্গে অনন্তে বিলীন হয়ে যায়, আর সবকিছু স্মৃতিকোষে জমা হতে থাকে। এই চিরন্তন সত্যটিই সংগীতে রূপ দেওয়া হয়েছে।” 

 

নিজের লেখা গান প্রকাশের প্রসঙ্গে বাপ্পা মজুমদার জানান, সংগীতায়োজক কিংবা শিল্পী হিসেবে প্রতিটি কাজেই নিজস্ব একটি ছাপ রাখার চেষ্টা করেন তিনি। সেই ভাবনা থেকেই এখন নিজের লেখা গানও প্রকাশ করছেন।


গীতিকার হিসেবে নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, “অন্য গীতিকারদের লেখায় তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। কিন্তু ‘বুড়ো নাবিকের গল্প’ কিংবা ‘গলে যাওয়া সময়’ গান দুটিতে আমি যা বলতে চেয়েছি, তা একদম আমার নিজস্ব ভাষ্যে উঠে এসেছে। 

কথা তো আমি আগেও লিখেছি, হয়তো এভাবে পরপর প্রকাশ পায়নি।” এর আগে গত ২৫ জুলাই নিজের লেখা ‘বুড়ো নাবিকের গল্প’ গানটি প্রকাশ করেন বাপ্পা মজুমদার। নতুন গান ‘গলে যাওয়া সময়’ দিয়ে সেই ধারাবাহিকতায় নিজের লেখা ও সুরের আরেকটি কাজ শ্রোতাদের সামনে আনলেন তিনি। গানটির বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী। 

 

‘বি এম জেড ওয়ার্কস্টেশন’ স্টুডিওতে ধারণ করা গানটির মিশ্রণ ও চূড়ান্ত শব্দ সংযোজনের কাজ করেছেন আমজাদ হোসেন বাপ্পি। ‘অগ্নিলীলা রেকর্ডস’-এর ব্যানারে প্রকাশিত গানটির গানচিত্র প্রযোজনা করেছে ভিডিও স্টুডিও ‘রেড অক্টোবর’।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
১১ অক্টোবর ২০২৬

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযো...

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে