গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১৬:১০ এএম ২০২৬
চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান
ছবি

জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক -সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রতিভা ও ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সাবেক এই তারকা ফুটবলার জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্য সামনে এনেছেন।

যমুনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমিনুল হক বলেন, আমাদের জাইমা রহমান লন্ডনের বিখ্যাত ক্লাব চেলসির নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে কোনও কারণে পরবর্তী সময়ে হয়তো প্রধানমন্ত্রী (তারেক রহমান) তাকে সেই পেশাদার ফুটবলে যাওয়ার সুযোগটি তৈরি করে দেননি।

সাবেক জাতীয় দলের গোলরক্ষক আমিনুল হক নিজের সঙ্গে জাইমা রহমানের মিল খুঁজে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, জাইমা রহমান লন্ডনে ফুটবল খেলেছেন এবং মজার ব্যাপার হলো তিনি আমার পজিশনেই (গোলকিপার হিসেবে) খেলতেন। যতটুকু জানি, তিনি আমার মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত।

জিয়া পরিবারের ক্রীড়াপ্রেমের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। জিয়া পরিবার সবসময়ই একটি ক্রীড়াবান্ধব পরিবার। বর্তমানে আমি তাদের দিকনির্দেশনা ও পরামর্শ নিয়েই দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। 
সানা/আপ্র/২৩/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত
১৪ অক্টোবর ২০২৬

কর্মজীবী নারীদের পারিবারিক আবেগঘন শ্রম সমাজে পুরোপুরি অস্বীকৃত

কর্মজীবী নারীরা শুধু অফিসের কাজ করেন না, ঘরের সব দায়িত্বও কাঁধে তুলে নিতে বাধ্য হয়েছেন। অনেক ক্ষেত্র...

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা
১৪ অক্টোবর ২০২৬

হঠাৎ হারিয়ে যায় পরিচয়হীন ভাগ্যবিড়ম্বিত মানবসন্তান পথশিশুরা

প্রায় প্রতিদিনই দশ-এগারো বছরের শেফালি বিজয় সরণি মোড়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করত। তারা দুই ভাইবোন এখানেই...

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন
১৪ অক্টোবর ২০২৬

সাম্প্রতিক ঘটনাপ্রবাহে কন্যাশিশুর সুরক্ষায় সব পরিবারই উদ্বিগ্ন

কন্যাশিশুদের ঘিরে বাংলাদেশে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। স্কুলে যাওয়ার পথে নিরাপত্তা, অপরিচিত মানুষের সঙ...

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী
১৪ অক্টোবর ২০২৬

ঢাকার রাস্তায় রাইডশেয়ারিং সেবায় চালক-যাত্রী নারী

ঢাকার ব্যস্ত সড়ক। চারদিকে গাড়ির ভিড়, যানজট আর হর্নের শব্দ। এর মধ্যেই ফাঁক গলে এগিয়ে যাচ্ছে একটি মোটর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে