গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় উন্নত আলট্রাসাউন্ড প্রযুক্তি চালু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৩০ এএম ২০২৬
বাংলাদেশের স্বাস্থ্যসেবায় উন্নত আলট্রাসাউন্ড প্রযুক্তি চালু
ছবি

ছবি সংগৃহীত

স্বাস্থ্য প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি নতুন স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করেছে। সম্প্রতি চালু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, বাংলাদেশের সেই শহরগুলোয়- যেখানে উন্নত স্বাস্থ্যসেবা অবকাঠামো ও প্রযুক্তির ঘাটতি রয়েছে, সেখানে আধুনিক স্বাস্থ্যসেবা প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়া এবং সচেতনতা বাড়ানো। এই কর্মসূচি মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেবে এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে রোগীর সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই হেলথ এক্সপ্রেসের আওতায় কার্যকর যন্ত্রপাতির সরাসরি প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এর মাধ্যমে চিকিৎসকরা উন্নত আলট্রাসাউন্ড প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন- যা রোগ নির্ণয়ের নিখুঁততা বাড়াবে এবং ক্লিনিক বা হাসপাতালের কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে সাহায্য করবে।

বগুড়া দিয়ে যাত্রা শুরু হওয়া এ কর্মসূচি আগামী তিন মাসে দেশের ২০টির বেশি জেলায় পৌঁছাবে। এই প্রচারণার অংশ হিসেবে উইপ্রো জিই হেলথকেয়ার তাদের সর্বাধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি প্রোডাক্ট ডেমো ও শিক্ষামূলক অধিবেশনের আয়োজন করবে। একই সঙ্গে চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একত্র করে স্বাস্থ্যসেবা খাতের মূল চ্যালেঞ্জ ও এর সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে।

উইপ্রো জিই হেলথকেয়ারের আলট্রাসাউন্ড বিভাগের বিজনেস হেড অনুপ কুমার রামচন্দ্রন বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি অধিকার। হেলথ এক্সপ্রেস কর্মসূচির মাধ্যমে আমাদের বিশেষজ্ঞরা সরাসরি মাঠপর্যায়ের চিকিৎসকদের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত এলাকাগুলোয় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। আধুনিক আলট্রাসাউন্ড প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক ধাপে রোগনির্ণয়ের সুবিধা তুলে ধরে আমরা চিকিৎসকদের সক্ষমতা বাড়াতে চাই। একই সঙ্গে আমাদের লক্ষ্য স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানসম্মত চিকিৎসাসেবা সবার জন্য সহজলভ্য করা। রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা চিকিৎসক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি ও সঠিক জ্ঞান দিয়ে সাহায্য করছি। এর মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা বাস্তবায়নে আমাদের যে লক্ষ্য, তা আরও এক ধাপ এগিয়ে যাবে।’

ওই উদ্যোগ স্বাস্থ্যপ্রযুক্তির আধুনিকীকরণ এবং শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা জোরদার করার ক্ষেত্রে উইপ্রো জিই হেলথকেয়ারের ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। দেশের বিভিন্ন অঞ্চলের চিকিৎসকদের সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমে এই উদ্যোগ আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির প্রসার ঘটাতে এবং একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা খাত গড়ে তুলতে ভূমিকা রাখবে।

কেএমএএ/আপ্র/০৯.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ
০৪ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক...

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু
০৪ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সৃষ্ট জনসংখ্যা সংকটের মধ্যে সিঙ্গাপুর সরকার দেশটির সরকারি চাকরিজীবী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে