গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:২৫ এএম ২০২৬
জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড
ছবি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর সৌজন্যে

নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী কাঠের জুতার আদলে তৈরি একটি গাড়ি ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার গতিতে ছুটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। এটিই এখন বিশ্বের দ্রুততম মোটরচালিত কাঠের জুতা।

২০২৪ সালের ৪ এপ্রিল নেদারল্যান্ডসের ব্রেডা আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ডটি গড়া হয়। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি এর আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ব্রেডা বিমানবন্দরে রেকর্ড গড়ার সময় গাড়িটি চালান নেদারল্যান্ডসের টেলিভিশন উপস্থাপক ক্লাস ভান ক্রুয়িস্টুম। ‘বিশ্বের দ্রুততম বাগানের ঘর’ তৈরির রেকর্ডধারী যুক্তরাজ্যের কেভিন নিকসের সহযোগিতায় একদল ডাচ টেলিভিশনকর্মী গাড়িটি তৈরি করেন।

দেখতে গাড়িটি বিশাল কাঠের জুতার মতো হলেও এর ভেতরে ছিল বৈদ্যুতিক গো-কার্টের কাঠামো। বাইরের আবরণ তৈরি করা হয় ফাইবারগ্লাস, পলিয়েস্টার ও তারের জাল দিয়ে। ফলে দূর থেকে দেখলে মনে হয়, বিশাল একটি কাঠের জুতাই যেন দ্রুতগতিতে ছুটে চলছে।

রেকর্ডের দিন আবহাওয়াও অনুকূলে ছিল না। ব্রেডা বিমানবন্দরে ছিল প্রবল বাতাস এবং থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই ১০০ মিটার দীর্ঘ পথে গাড়িটির গতি পরীক্ষা করা হয়। ক্লাস ভান ক্রুয়িস্টুমকে গাড়িটি তিনবার চালাতে হয়।

প্রথমবার গাড়িটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৮২ দশমিক ৫১ কিলোমিটার। দ্বিতীয়বার তা বেড়ে দাঁড়ায় ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার। তৃতীয়বারও প্রায় একই গতি, ঘণ্টায় ১১২ দশমিক ৫৪ কিলোমিটার, অর্জন করে গাড়িটি। তিনবারের মধ্যে সর্বোচ্চ গতিটিকেই বিশ্বরেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ক্লাস ভান ক্রুয়িস্টুমের টেলিভিশন অনুষ্ঠান ‘ক্লাস কান আলেস’-এর অর্থ ‘ক্লাস সবকিছু করতে পারেন’। অনুষ্ঠানটির ১১টি মৌসুমে তাকে নানা অদ্ভুত যানবাহন চালাতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে দ্রুততম বাগানের ঘর, দ্রুততম এক চাকার মোটরসাইকেল এবং সবচেয়ে বড় টেট্রাপড এক্সোস্কেলেটন বা চার পায়ের রোবোটিক কাঠামো।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ক্লাস ভান ক্রুয়িস্টুম বলেন, কৌতূহল অনুসরণ করলে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে দারুণ সব অভিযানে যাওয়া যায়। এই রেকর্ড নিয়ে তিনি গর্বিত বলেও জানান। তথ্যসূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স
১৪ অক্টোবর ২০২৬

মঙ্গলে ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে রেকর্ড গড়ল পার্সিভ্যারেন্স

মঙ্গল গ্রহের বুকে দূরনিয়ন্ত্রিত যান চালনার ক্ষেত্রে দীর্ঘতম পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছে মার্কিন মহাক...

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের
১৩ অক্টোবর ২০২৬

এআই অপব্যবহারে জৈব সন্ত্রাস ও সাইবার হামলার শঙ্কা গেটসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সবচেয়ে তাৎক্ষণিক বিপদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রযুক্তি নয়, বরং অপরাধ...

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস
১৩ অক্টোবর ২০২৬

৬৬ বছর আগের গবেষণায় ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের পূর্বাভাস

আর মাত্র এক মাস পরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে- এমন দাবি করেছিল ৬৬ বছর আগের একটি বৈজ্ঞানিক গবেষণা। ১৯৬০ স...

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে
০৭ অক্টোবর ২০২৬

৫০ বছরের কম বয়সিদের কয়েক ধরনের ক্যান্সার বাড়ছে

বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে কয়েক ধরনের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইংল্যান্ড, যুক্তর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে