গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ইউরোপিয়ান অধ্যায়ের ইতি টানলেন সানচেস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৫২ এএম ২০২৬
ইউরোপিয়ান অধ্যায়ের ইতি টানলেন সানচেস
ছবি

সানচেস

ক্লাব ফুটবলে দুই দশকের ক্যারিয়ারের ১৮ বছর ইউরোপে কাটানোর পর, এবার নতুন মহাদেশে পাড়ি জমালেন আলেক্সিস সানচেস। ক্যারিয়ারের গোধুলীতে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালে যোগ দিয়েছেন চিলির এই ফরোয়ার্ড। 

 

মন্ট্রিয়ালের সঙ্গে আগামী বছরের মে মাস পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন সানচেস। তাতে মেজর লিগ সকারে (এমএলএস) চলতি মৌসুমের বাকি অংশ এবং আগামী বছরের শুরুর অংশে অনুষ্ঠেয় সংক্ষিপ্ত মৌসুমেও দলটির হয়ে খেলতে পারবেন তিনি। আরও এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে চুক্তিতে।

 


২০২৭-২৮ মৌসুম থেকে ইউরোপিয়ান ফুটবলের ধাঁচে জুলাইয়ের শেষ থেকে পরের বছরের মে মাসের শেষভাগ পর্যন্ত চলবে এমএলএসের মৌসুম। ফলে, মেয়াদ বাড়ানো হলে, দলটির হয়ে পূর্ণ একটা মৌসুম খেলার সুযোগ পাবেন সানচেস। 

 

গত মৌসুমে স্পেনের ক্লাব সেভিয়ায় খেলেন সানচেস এবং দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে চারটি গোল করতে পারেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিয়ে দারুণ রোমাঞ্চিত সানচেস। 

 

“সিএফ মন্ট্রিয়ালে যোগ দিয়ে এবং এই নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি খুব খুশি। 

 

“আমার ওপর আস্থা রাখায় ক্লাবটির প্রতি আমি কৃতজ্ঞ এবং এখানে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাতে চাই এবং আমাদের সমর্থকদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাই। এই ক্লাব ও এই শহরের জন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দেব।” 

 

২০০৫ সালে স্বদেশের ক্লাব কব্রেলোয়ার হয়ে সিনিয়র ফুটবলে যাত্রা শুরুর পরের বছরই, ইতালির ক্লাব উদিনেসের সঙ্গে চুক্তিবদ্ধ হন সানচেস। অবশ্য পরের দুই বছর তিনি ধারে খেলেন অন্যত্র। 

 

এরপর শুরু হয় তার ইউরোপিয়ান ফুটবলে পথচলা। 

 

ইউরোপে দীর্ঘ যাত্রায় তিনি খেলেছেন বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে। জাতীয় দলের হয়ে মোট ১৬৮ ম্যাচ খেলে ৫১টি গোল করেছেন সানচেস। সানচেসের ফুটবল ইতিহাসে এই দুটিই রেকর্ড।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে