গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:১২ এএম ২০২৬
রথযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ডিএমপি কমিশনারের
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন রথযাত্রা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়, তাই নিরাপত্তার বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে।

রোববার (১২ জুলাই) সকালে ডিএমপি সদর দপ্তরে রথযাত্রার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার সংশ্লিষ্ট রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।

তিনি বলেন, রথযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত পোশাক বা ভেস্ট পরতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ সদস্য, গোয়েন্দা টিম ও প্রয়োজনীয় লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দেন তিনি।

সভায় জানানো হয়, ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। শোভাযাত্রার নিরাপত্তায় পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, ছাদে অবস্থানকারী নিরাপত্তা দল, ডিবি টিম, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, বিশেষায়িত দল, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

সভায় রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি নামাজ ও আজানের সময় মাইক বা লাউড স্পিকারের ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ-পোটলা নিয়ে অংশগ্রহণ না করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সভায় সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার প্রতিনিধি এবং রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সানা/ডিসি/আপ্র/১২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে