গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

মেনু

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:১১ পিএম, ০৮ জুলাই ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

১২০ মিনিটেও গোল এল না কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচে। দুই দলই সুযোগ পেয়েছিল, কিন্তু ফিনিশিং দুর্বলতার কারণে পায়নি গোলের দেখা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪–৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড।

ভ্যানকুভারে বাংলাদেশ সময় বুধবার (৮ জুলাই) ভোরে শেষ হয় ম্যাচটি। 

একরকম উত্তাপহীন লড়াইয়ের সব রোমাঞ্চ গিয়ে যেন জমা হলো টাইব্রেকারে। যেখানে স্নায়ুচাপ ধরে রেখে, কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকেট কাটল সুইজারল্যান্ড।

টাইব্রেকারে প্রথম দুটি শটেই কলম্বিয়া ও সুইজারল্যান্ড গোল করে। কুইন্তেরো ও জাকা তাদের প্রথম শটে জাল কাঁপান। কলম্বিয়ার ডেভিনসন সানচেজ দ্বিতীয় শট ক্রসবারে লেগে গোললাইন অতিক্রম করতে পারেনি। সুইশরা দ্বিতীয় শটে কলম্বিয়ান গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে এগিয়ে যায়। গোল করেন আমদোনি।

ক্যাম্পাজ কলম্বিয়ার তৃতীয় শটে গোল করেন। কিন্তু সুইজারল্যান্ড এবার মিস করলে উত্তেজনা ছড়ায়। তবে চতুর্থ শটে কলম্বিয়াকে রুখে দেয় গোলকিপার। সুইশরা পঞ্চম শটে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। দিয়াজ কলম্বিয়াকে সমতায় রাখেন।

এসি/আপ্র/০৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন
২৯ নভেম্বর ২০২৬

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে দল, জানালেন তাসকিন

টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। লাল বলের সিরিজ শেষে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানড...

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের
২৯ নভেম্বর ২০২৬

বিস্ফোরক সেঞ্চুরি করা মার্শকে থামিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২ রান, ক্রিজে সেঞ্চুরিয়ান মিচেল মার্শ। স্বাভাবিকভাবেই জয়ের পাল্ল...

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে
২৯ নভেম্বর ২০২৬

গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে গোল অবদানে সবার ওপরে অবস্থান বার্সেলোনার লামিনে ইয়ামালের। তার পর...

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব
২৯ নভেম্বর ২০২৬

টেস্টে রেকর্ডের পাতায় মুশফিকের একচ্ছত্র রাজত্ব

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম মুশফিকুর রহিম। প্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে