গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে কেন ছড়াল উত্তেজনা ও ধাক্কাধাক্কি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৩ এএম ২০২৬
ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে কেন ছড়াল উত্তেজনা ও ধাক্কাধাক্কি
ছবি

ফ্রান্স–প্যারাগুয়ে ম্যাচে প্রথমার্ধে হাতাহাতিতে জড়ান দুই দলের খেলোয়াড়েরা -রয়টার্স

ফ্রান্সের ১-০ গোলের জয় আর কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলের চেয়েও বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচের বড় আলোচনার বিষয় হয়ে ওঠে মাঠজুড়ে উত্তেজনা, কঠিন ট্যাকল, ধাক্কাধাক্কি ও ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মুখোমুখি অবস্থান।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের আক্রমণভাগকে থামাতে অত্যন্ত রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের আশ্রয় নেয় প্যারাগুয়ে। এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেকে বল পেলেই চাপে ফেলা, শরীরি সংঘর্ষে জড়ানো এবং ধারাবাহিক ট্যাকল ছিল তাদের কৌশলের অংশ। ফলে ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

প্রথম বড় উত্তেজনার ঘটনা ঘটে ৩৫ মিনিটে। প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাসের কঠিন ট্যাকলে মাটিতে পড়ে যান এমবাপ্পে। সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা একে অপরের মুখোমুখি হয়ে ধাক্কাধাক্কি ও তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করেন রেফারি ইলগিজ তানতাশেভ।

বিরতির পর ম্যাচ আরও শারীরিক হয়ে ওঠে। একের পর এক ট্যাকলের শিকার হন এমবাপ্পে। পরে বিরক্ত হয়ে তিনিও একটি ঘটনায় প্রতিপক্ষের খেলোয়াড়কে ফেলে দেন। শেষ দিকে মাইকেল ওলিসে ও মাতিয়াস গালারজার মধ্যেও পাল্টাপাল্টি ফাউলের ঘটনা ঘটে। পুরো ম্যাচেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে বারবার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়।

ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে ৭০ মিনিটে। বদলি হিসেবে নামা দেজিরে দুয়েকে ডি-বক্সে পেছন থেকে ফেলে দেন দিয়েগো গোমেজ। রেফারি প্রথমে খেলা চালিয়ে দিলেও পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে মনিটরে দেখে সিদ্ধান্ত বদলে ফ্রান্সকে পেনাল্টি দেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দীর্ঘ সময় প্রতিবাদ জানান প্যারাগুয়ের খেলোয়াড়রা। ডাগআউট থেকেও অসন্তোষ প্রকাশ করেন কোচিং স্টাফ। এই ঘটনাই ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

ম্যাচ শেষে উত্তেজনা থামেনি। শেষ বাঁশি বাজার পরও দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দুই দলের খেলোয়াড়দের আলাদা করে দেন সতীর্থরা ও কর্মকর্তারা। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকেও খেলোয়াড়দের শান্ত করতে এগিয়ে আসতে দেখা যায়।

ম্যাচ-পরবর্তী আরেকটি ঘটনাও আলোচনায় আসে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো গিল এমবাপ্পের সঙ্গে করমর্দনের চেষ্টা করেন। এমবাপ্পে সাড়া না দিয়ে উদ্যাপনে চলে গেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান গিল। পরে তিনি বলেন, উত্তেজনাপূর্ণ ম্যাচের আবহেই এমন ঘটনা ঘটেছে।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, শুরু থেকেই তারা জানতেন এটি নান্দনিক ফুটবলের ম্যাচ হবে না। প্যারাগুয়ে যেভাবে শারীরিক ফুটবল খেলেছে, প্রয়োজন হলে ফ্রান্সও সেই ধরনের ফুটবল খেলতে প্রস্তুত ছিল। তাঁর ভাষায়, প্রতিপক্ষ ভেবেছিল ফ্রান্স শুধু সৌন্দর্যমণ্ডিত ফুটবলই খেলবে, কিন্তু কঠিন লড়াইয়েও তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। অন্যদিকে কোচ দেশম বলেন, প্যারাগুয়ে নানা কৌশলে তাঁদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করলেও তাঁর দল ধৈর্য ধরে লক্ষ্য পূরণ করেছে। 
সানা/আপ্র/৫/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ
১৪ অক্টোবর ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ১৭২ রানেই অলআউট বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমি...

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
১৩ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল।...

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!
১৩ অক্টোবর ২০২৬

পিএসজিতে খেলার স্বপ্ন রোনালদোর!

 রিয়াল মাদ্রিদে থাকার সময় পিএসজির জার্সিতে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এম...

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
১৩ অক্টোবর ২০২৬

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে