গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পেলে ও থিয়েরি অঁরির নামে নিউইয়র্কের দুটি সড়কের নামকরণ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৮:৩৪ এএম ২০২৬
পেলে ও থিয়েরি অঁরির নামে নিউইয়র্কের দুটি সড়কের নামকরণ
ছবি

ছবি সংগৃহীত

আগামী ছয় সপ্তাহ ফুটবলপ্রেমীদের চোখ থাকবে উত্তর আমেরিকায়। বিশ্বমঞ্চের সবচেয়ে বড় মেগা টুর্নামেন্টের যৌথ আয়োজক যে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো! বিশ্বকাপ শুরুর দিনে দুই কিংবদন্তি ফুটবলারের প্রতি বিশেষ সম্মান জানিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। শহরের দুটি সড়কের সংযোগস্থলের নতুন নামকরণ করা হয়েছে পেলে ও থিয়েরি অঁরির নামে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস জানিয়েছে, ম্যানহাটানের ডাউনটাউনে ‘ওয়েস্ট ফিফটি স্ট্রিট’ ও ‘সিক্সথ অ্যাভিনিউ’র সংযোগস্থলে বসেছে ‘থিয়েরি অঁরি ওয়ে’র ফলক। উন্মোচনের সময় সেখানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা অঁরি সশরীরে উপস্থিত না থাকলেও ভিডিও কলের মাধ্যমে ফলক উন্মোচন আয়োজনে সঙ্গে যোগ দেন।

৪৮ বছর বয়সী এই সাবেক আর্সেনাল ও বার্সেলোনা ফরোয়ার্ড ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেজর লিগ সকারের দল নিউইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে কুইন্স বরোর ‘শিয়া রোড’ ও ‘মেরিডিয়ান রোড’-এর সংযোগস্থলটির নাম দেওয়া হয়েছে ফুটবল কিংবদন্তি পেলের নামে। ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জেতা এই মহাতারকা ক্যারিয়ারের শেষপ্রান্তে ১৯৭৫ থেকে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমনে খেলেছেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের ওয়েবসাইটে বলা হয়, সড়কগুলোর নতুন নামফলক ১ নভেম্বর পর্যন্ত থাকবে।

আপ্র/কেএমএএ/১১.০৬.২০২৬

সংশ্লিষ্ট খবর

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো
১৫ অক্টোবর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসে রেকর্ড নিবন্ধন, খেলোয়াড় ১৬ লাখ ছাড়ালো

পাঁচ বছরে সুফল পাওয়ার আশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে