গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭ পিএম, ২৯ মে ২০২৬ | আপডেট: ০৬:২৫ এএম ২০২৬
মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া
ছবি

ছবি সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর এখনও শেষ হয়নি। এর মাঝেই শোনা গেল এক চাঞ্চল্যকর খবর।

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

২০২৪ সালে গুজরাট টাইটান্স ছেড়ে চড়া দামে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া।

কিন্তু ভারতের জনপ্রিয় অধিনায়ক রোহিম শর্মাকে সরিয়ে তাকে নেতৃত্ব দেওয়াটা মুম্বাইয়ের বড় একটা সমর্থকগোষ্ঠী একদমই মেনে নিতে পারেনি।

গত দুই মৌসুম ধরে প্রতিটা ম্যাচে স্টেডিয়ামে নিজের ঘরের মাঠের দর্শকদের কাছ থেকেই অনবরত দুয়োধ্বনি শুনতে হয়েছে হার্দিককে।

আইপিএল সূত্রের খবর, হার্দিক মানসিকভাবে চরম বিপর্যস্ত এবং শারিরীকভাবেও পিঠের চোটে ভুগছেন।

যখনই মুম্বাইয়ের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যায়, তখনেই হার্দিক সিদ্ধান্ত গ্রহণকারীদের জানিয়ে দেন যে, তিনি আর আগামী মৌসুমে এই দলে থাকছেন না।

ম্যানেজমেন্টও তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

২০২১ সালে হার্দিক মুম্বাই ইন্ডিয়ান্সের যে ড্রেসিংরুম ছেড়ে গিয়েছিলেন, ২০২৪ সালে ফিরে এসে সেই পরিবেশ আর পাননি।

দলের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই তার অধিনায়কত্ব ও দর্শনের সাথে একমত ছিলেন না। এজন্যই পান্ডিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে।

 

হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি থাকলেও মুম্বাইকে ৫টি ট্রফি জেতানো মহাতারকা রোহিত শর্মা এখনও এই ড্রেসিংরুমের সবচেয়ে বড় স্তম্ভ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই রোহিতের ক্যারিয়ারের শেষ সীমানা হতে পারে, তাই আগামী মৌসুমের জন্য রোহিতকে পুনরায় অধিনায়কের দায়িত্ব ফিরিয়ে দেওয়াটাই হতে পারে মুম্বাইয়ের জন্য সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় সিদ্ধান্ত।

আবার রোহিতের প্রিয় পাত্র ও জাতীয় নির্বাচকদের নজরে থাকা তরুণ ব্যাটার তিলক ভার্মাকে নতুন অধিনায়ক করে এবং রোহিতকে মেন্টর বা ডেপুটি রেখে আগামী ৩ বছরের জন্য একটি শক্তিশালী তরুণ দল গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করতে পারে আম্বানিদের ফ্র্যাঞ্চাইজিটি।

ডিসি/আপ্র/২৯/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে