গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

হারে শেষ হলো হামজা-শামিতদের এশিয়ান কাপ বাছাই মিশন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪ পিএম, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৪১ এএম ২০২৬
হারে শেষ হলো হামজা-শামিতদের এশিয়ান কাপ বাছাই মিশন
ছবি

ছবি সংগৃহীত

গ্যালারিতে আসা প্রবাসী সমর্থকরা শুরু থেকে গলা ফাটালেন বাংলাদেশের হয়ে। তাদের পাশে পেয়ে উজ্জীবিত ফুটবলের পসরা মেললেন হামজা-শোমিতরা। কিন্তু কিছুটা খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে বসল হাভিয়ের কাবরেরার দল। 

বিরতির পর ফিরে সিঙ্গাপুরের রক্ষণে চাপ বাড়াল বাংলাদেশ, সুযোগও এলো, কিন্তু কখনও লক্ষ্যভ্রষ্ট শটে, পোস্টের বাধায় কেবল হতাশাই বাড়ল। বাংলাদেশের বাছাইয়ের শেষটা হলো হারের বিষাদ নিয়ে। 

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে দুই লেগেই তাদের কাছে হারল কাবরেরার দল। প্রথম লেগে ঢাকায় বাংলাদেশ হার মেনেছিল ২-১ ব্যবধানে। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর জয় নিয়ে শেষ করল বাছাই। 

ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে আপাতত তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। দলের চাওয়া ছিল, বাছাই পেরুনোর মূল চাওয়া পূরণ না হলেও শেষটা রাঙানোর, কিন্তু হলো না। এক জয়, দুই ড্র ও তিন হার নিয়ে বাছাই শেষ হলো। 

দুটি পরিবর্তন এনে সিঙ্গাপুর ম্যাচের একাদশ সাজান কাবরেরা। ভিয়েতনামের বিপক্ষে সবশেষ প্রীতি ম্যাচে পোস্ট সামলানো মেহেদী হাসান শ্রাবণের জায়গায় ফিরেন নিয়মিত গোলকিপার মিতুল মারমা। আক্রমণভাগে মিরাজুল ইসলামের বদলে সুযোগ পান শেখ মোরসালিন। ভিয়েতনাম ম্যাচের মতো এ ম্যাচেও সেরা একাদশে ঠাঁই মেলেনি জামাল ভূঁইয়ার; বাকি সময়েও খেলার সুযোগ মেলেনি তার।


শুরু থেকেই দুই দল প্রতিপক্ষের রক্ষণে চাপ দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু গোলকিপারদের পরীক্ষা নিতে পারছিল না কেউ। সপ্তম মিনিটে মিনিটে ডান দিক থেকে ফাহামিদুলের বাড়ানো ক্রস ফয়সাল আহমেদ ফাহিমের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন হ্যারিস স্টুয়ার্ট। পঞ্চদশ মিনিটে সাদউদ্দিনের ক্রসে শোমিত সোম হেড করলেও পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। 

২০তম মিনিটে ইখসান ফান্দির জোরাল শট বলের লাইনে থাকায় আটকান মিতুল। একটু পর রিহান স্টুয়ার্টের ক্রস ফিরিয়ে দলকে স্বস্তিতে রাখেন এই গোলকিপার। ২৪তম মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। বাংলাদেশ পিছিয়ে পড়ে ৩১তম মিনিটে। 

মাঝমাঠ থেকে আসা ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গ্লেইন কিউইর শট মিতুল ঝাঁপিয়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল ইখসান ফান্দির পা হয়ে চলে যায় হ্যারিসের কাছে, নিখুঁত কোনাকুণি শটে মিতুলকে পরাস্ত করেন তিনি। ৩৯তম মিনিটে সমতার সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। 

মোরসালিনের শট সাফওয়ান বাহার উদ্দিন ব্লক করার পর সুযোগ আসে ফাহিমের সামনে, কিন্তু তিনি শট নেওয়ার আগে উঠে দাঁড়ানো বাহার উদ্দিনের গায়ে লেগে পড়ে যান। বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও সাড়া মেলেনি। একটু পর হামজার ফ্রি কিক হেডে ফেরান এক ডিফেন্ডার, সাদউদ্দিনের শটও যায় পোস্টের বাইরে।


দ্বিতীয়ার্ধেও খেলা এগুতে থাকে একই ধারায়। ৬০তম মিনিটে ফাহিমের বদলি নামেন শাহরিয়ার ইমন। দশ মিনিট পর বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম নামেন মোরসালিন ও ফাহামিদুলের বদলি। একটু পর ইলহান বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।

 ৭৪তম মিনিটে সতীর্থের থ্রু পাসের নাগাল ইলহান পাওয়ার আগেই পোস্ট ছেড়ে দারুণ ক্ষিপ্রতায় বেরিয়ে এসে আটকান মিতুল। এরপর পাল্টা আক্রমণে সাদউদ্দিনের পাস ধরে বিশ্বনাথের আড়াআড়ি ক্রসে হামজার শট দূরের পোস্টের বাইরে দিয়ে যায়। বাংলাদেশের হতাশা বাড়ে ৭৯তম মিনিটে। 

হামজার ক্রসে মিরাজুলের প্লেসিং শট পোস্ট কাঁপিয়ে ফিরে। আক্রমণের গতি বাড়াতে জায়ান আহমেদ ও সোহেল রানাকে তুলে কাজেম শাহ কিরমানি ও রহমত মিয়াকে নামান কাবরেরা। 

একটু পরই থ্রো ইনের পর বক্সের জটলার মধ্য থেকে ইমন, সাদ, শোমিত কেউ পারেননি দরকারি টোকা দিতে। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইমনের বাড়ানে বলে মিরাজুল পা ছোঁয়ালেও পারেননি গোলকিপারকে পরাস্ত করতে। এরপর রহমতের ক্রসে হামজার দুর্বল হেড দারুণ ক্ষিপ্রতায় ঠেকান এক ডিফেন্ডার। শেষ পর্যন্ত বাছাইয়ে তৃতীয় হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় দলকে।

 

ডিসি/আপ্র/৩১/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়া জয়ের রেশ ধরে পেসারদের নিয়ে বড় স্বপ্নের কথা শোনালেন কোচ
২৯ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়া জয়ের রেশ ধরে পেসারদের নিয়ে বড় স্বপ্নের কথা শোনালেন কোচ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়া সেই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের পেস আক্রমণ। ডারউ...

দক্ষিণ আফ্রিকা-বধ যেন অভ্যাসে পরিণত করছে নামিবিয়া
২৯ আগস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকা-বধ যেন অভ্যাসে পরিণত করছে নামিবিয়া

সংখ্যায় দেখা যাচ্ছে মাত্র দুটি লড়াই, অথচ ফলাফল বলছে অন্য গল্প—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে...

হাজার গোলের পথে আরও একধাপ এগোলেন রোনালদো
২৯ আগস্ট ২০২৬

হাজার গোলের পথে আরও একধাপ এগোলেন রোনালদো

বিরতির পর মাত্র একটি ম্যাচ, তারপরই আবার চেনা মেজাজে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলকে জয় এনে দেওয়ার...

গোল উৎসবে বুন্ডেসলিগা মিশন শুরু বায়ার্নের
২৯ আগস্ট ২০২৬

গোল উৎসবে বুন্ডেসলিগা মিশন শুরু বায়ার্নের

মৌসুমের শুরুতেই যেন বার্তা দিয়ে রাখল বায়ার্ন মিউনিখ—শিরোপা ধরে রাখার লড়াইয়ে তারা আছে পুরোদমে প্রস্তু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে