গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

শীর্ষ দশে মিরাজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০৩ এএম ২০২৬
শীর্ষ দশে মিরাজ
ছবি

ছবি সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারানোর পথে বল হাতে মেহেদী হাসান মিরাজের গুরুত্বপূর্ণ অবদান রাখার ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। বড় লাফ দিয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে বোলারদের তালিকায় ৬৫ ধাপ এগিয়ে প্রথম একশ জনের মধ্যে ঢুকেছেন নাহিদ। তার অবস্থান এখন ৯৮তম।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৯ রানে তিন উইকেট নেন মিরাজ। পরের ম্যাচে ৩৪ রান খরচায় ধরেন দুই শিকার। সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে আছেন মিরাজ। ওয়ানডে বোলারদের মধ্যে তার সেরা র‍্যাঙ্কিং দ্বিতীয়।

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দেন নাহিদ। ২৪ রান খরচায় পাঁচ শিকার ধরেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে যা সেরা বোলিংয়ের রেকর্ড। পরের দুই ম্যাচে খরুচে নাহিদ নেন মোট তিনটি উইকেট। তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে জেতেন সিরিজ সেরার পুরস্কার।


সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তাসকিন। প্রথম দুই ম্যাচে একটি করে শিকার ধরা অভিজ্ঞ পেসারের অগ্রগতি ১২ ধাপ, আছেন ২৮তম স্থানে। শেষ ম্যাচে তিনটিসহ সিরিজে মোট পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১৩ ধাপ। বাঁহাতি অভিজ্ঞ পেসারের অবস্থান এখন ৪৭তম।

পাকিস্তানের বোলারদের মধ্যে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি নেই। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ আফগানিস্তানের রাশিদ খান। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি চূড়ায় ড্যারিল মিচেল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ হাসান। পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০৭ রানের ওই ইনিংসের সুবাদে ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন বাঁহাতি ওপেনার।

এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে আছেন। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। ১০৬ রানের ইনিংসের সৌজন্যে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে আছেন তিনি, যৌথভাবে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন মিরাজ।

 

ডিসি/আপ্র/১৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে